somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্দান্ত কিছু গেম রিভিউ...... সাথে ডাউনলোড লিঙ্ক ...... ১

২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকা

নিখাদ আনন্দ/সময় কাটানো ঘরানার গেম আছে মোট চারটা; এংরি বার্ডস, এংরি বার্ডস রিও, এংরি বার্ডস সিজনস, এংরি বার্ডস স্পেস। গেমগুলোর নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্ট।

১. এংরি বার্ডস :



রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া এংরি বার্ডস গেম সিরিজের প্রথম গেম। এই গেম দিয়েই ব্যাপক পরিচিতি পায় রোভিও কোম্পানি। গেমের কাহিনী হচ্ছে বনের পাখি আর শুকরছানাদের নিয়ে। পাখিদের কষ্টের ডিম চুরি করে নিয়ে যায় শুকরছানারা। শান্তশিষ্ট পাখিরা খেপে বোম হয়ে যায়। কিন্তু শুকরছানারা থাকে সুরক্ষিত দুর্গে, নিরীহ পাখিরা যেখানে ঢুকতে পারে না। কিন্তু এত সহজে পাখির দল হাড় মানে না। নিজেরাই ছুটে গিয়ে আছড়ে পড়ে দুর্গে। এত সাধের দুর্গ রক্ষা করতে পারে না দুষ্ট শুকরছানাদের। দলে দলে ধ্বংস হয় খেপা পাখিদের তান্ডবে। গেমের কায়দাকানুন খুব সহজ, পাখিদের দিয়ে শত্রুর দুর্গ ভাংতে হবে। একেক পাখির একেক কাজ, কেউ কাঠ কেটে ফালাফালা করতে পারে, আবার কেউ বোমা মারে। যত কম পাখিদের দিয়ে বেশি ভাংচুর করা যাবে, তত বেশি পয়েন্ট। গেমের গ্রাফিক্স আর শব্দসঞ্চালন এক কথায় অসাধারণ। খেলতে একবার বসলে উঠতে মন চাইবে না।

ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?asq8z12s9qlndsj

২. এংরি বার্ডস রিও :



এংরি বার্ডস সিরিজের দ্বিতীয় গেম। এই গেমটা বানানো হয়েছে পাখিদের নিয়ে বানানো একটা এনিমেশন মুভি 'রিও' এর কাহিনী অনুসারে, সহযোগিতা করেছে ফক্স এন্টারটেইনমেন্ট আর ব্লু স্কাই । ব্রাজিলের অপূর্ব এক শহর রিও এই গেমের পটভূমি। গেমের নিয়মকানুন সবই আগের মত। গ্রাফিক্স, সুরের কারুকাজ উন্নত হয়েছে আগের চেয়ে আর যুক্ত হয়েছে কিছু নতুন পাখি। সব মিলিয়ে অসাধারণ একটা গেম।

ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?8ns2ben5e95s3nx

৩. এংরি বার্ডস সিজনস :



অসাধারণ গ্রাফিক্সের এই গেমটি এংরি বার্ডস সিরিজের ৩য় গেম। এই গেমের সবকিছু ছাপিয়ে আপনার চোখে পড়বে গ্রাফিক্সের অসাধারণ কারুকাজ। খেপা পাখিদের নিয়ে খেলতে হবে নানান ঋতুতে, সেইসঙ্গে পাল্টে যাবে আশেপাশের পরিবেশ। হরেক রকম রঙ আপনার চোখকে ধাধিয়ে দেবে । অসাধারণ সব রঙের কারুকাজ আর অপূর্ব সুর আপনার মন জয় করে নেবে মুহূর্তে।

ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?8fwybb9p61s5nce

৪. এংরি বার্ডস স্পেস :



খেপা পাখিদের এবারের অভিযান মহাকাশের গ্রহ থেকে গ্রহান্তরে। এবারের গেমে খেলতে হবে বুদ্ধি করে। কারণ আগের গেমগুলোতে পৃথিবীতে খেলা হয়েছিল, তাই মধ্যাকর্ষণের টানে পাখিগুলো নিচে নেমে আসতো, ফলে হিসাব করা সহজ ছিল। কিন্তু মহাকাশে কোন মধ্যাকর্ষণ নেই, আবার তার মাঝে ছড়িয়ে আছে নানা গ্রহ গ্রহানু, যাদের আছে নিজস্ব মধ্যাকর্ষণ, ফলে এবার খেলা আরো উত্তেজনার, কারণ খালি মহাকাশে বস্তু যায় সোজা,কিন্তু আবার গ্রহের টানে সেই গতিপথ যায় বেঁকে। ফলে এবার খেলায় বুদ্ধি লাগবে বেশি, কষ্টও বেশি, আর তাই মজাও বেশি!! আর অসাধারণ গ্রাফিক্স আর সুরের কারুকাজ তো আছেই।

ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?5rx3v0685c3dyp2
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:০০
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×