বাংলাদেশ এখন আর সম্মানজনক হারের জন্য খেলেনা। জেতার জন্যই খেলে। অনেকদিন ধরেই বাংলাদেশ একটা শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে। কিন্তু এই সত্য কথাটি কেন জানি অনেক চামচিকা মানতে নারাজ। বিষেন সিং বেদী থেকে শুরু করে হালের কাইরেন পোলার্ড। প্রথম ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে কাইরন পোলার্ডের বিষবাক্যের কথা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বেমালুম ভুলে গেলেন কেমন করে, সেটা আমার মাথায় ঢুকলোনা। সাত উইকেটে হারের পর সাংবাদিকদের পোলার্ড বলেছিলো, তারা খুব বেশি বাজে খেলেছিলো বলেই বাংলাদেশ জিতেছে। বাংলাদেশী বোলারদের কোনো কৃতিত্বই দিতে চায়নি সে। তার পরের মন্তব্যটি আরো এক কাঠি সরেস। যে বলটিতে সে আউট হয়েছে, পরের বার এরকম বল পেলে নাকি, ঢাকায় পাঠিয়ে দেবে। এমন আরো হুমকি, তাচ্ছিল্য মার্কা কথাবার্তা দিয়ে সে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলো, পরের চারটি ম্যাচ তারাই জিতবে। স্যামি মুখে বলেও দিয়েছিলো, পরের ম্যাচটা তারাই জিতবে। এ পর্যন্ত নিন্দুকদের সমস্ত সমালোচনার জবাব, টাইগাররা মাঠেই দিযে আসছে। কালকেও পোলার্ডকে জন্মের শিক্ষা দিয়ে দিলো তারা। কিন্তু নিউজ চ্যানেলগুলো পোলার্ডের সেই দাম্ভোক্তি সম্বন্ধে বিন্দুমাত্র আওয়াজ করলোনা। পত্রিকায়ও দেখলাম, তার কোনো অবতারণা নেই। পোলার্ড বাবাজি হোটেলরুমের কোন বাথরুমের কোন কমোডটিতে মুখ লুকিয়ে আছে, সেটা অন্তত জানানো উচিত ছিলো, নাকি??
জয়ের উল্লাসে ঢাকা পড়ে গেলো যে বিষয়টি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet

১১টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।