somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসলিম

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার আধিক্যের নিরিখে তৃতীয় স্থানে উঠে আসবে হিন্দু ধর্ম। অন্যদিকে, ইসলাম ধর্মাবলম্বীদের জনসংখ্যার নিরিখে ইন্দোনেশিয়াকে ছাপিয়ে গিয়ে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে পরিনত হবে ভারত। বিশ্বের ধর্মীয় প্রোফাইলের ও পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
সমীক্ষায় দেখা যাচ্ছে ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে হিন্দুদের সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে। এই সময়ের মধ্যে হিন্দুদের
জনসংখ্যা দাঁড়াবে ১.৪ বিলিয়ন। যা সেই সময় বিশ্বের জনসংখ্যার প্রায় ১৪.৯ শতাংশ। অর্থাত্, হিন্দুরাই হবেন ধর্মীয় প্রোফাইল অনুযায়ী জনসংখ্যার নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম। সেই সঙ্গেই কোনও ধর্মে বিশ্বাস না করা, অর্থাত্ নাস্তিক মানুষরা হবেন বিশ্বের জনসংখ্যার ১৩.২ শতাংশ। এই মুহূর্তে এরাই জনসংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন।
সমীক্ষায় দেখা গেছে বিশ্বে অত্যন্ত দ্রুতহারে বাড়ছে মুসলিম জনসংখ্যা। যার সঙ্গে মোটামুটি সামঞ্জস্য রেখে বাড়ছে হিন্দু ও ক্রিশ্চানদের সংখ্যা। ভারত ইন্দোনেশিয়াকে ছাপিয়ে গিয়ে মুসলিম জনসংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম দেশ হয়ে উঠলেও দেশে হিন্দু জনসংখ্যারই প্রাধান্য থাকবে। অন্যদিকে, আগামী ৪ দশকে বিশ্বে মুসলিমদের সংখ্যা দ্রুতহারে বাড়তে থাকলেও বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনসংখ্যা গঠন করবেন ক্রিশ্চানরাই। ২০১০ সালে বিশ্বে ক্রিশ্চান জনসংখ্যা ছিল ২.১৭ বিলিয়ন, যেখানে মুসলিম জনসংখ্যা ছিল ১.৬ বিলিয়ন। সেখানে ২০৫০ সালে বিশ্বে ক্রিশ্চান জনসংখ্যা হবে ২.৯ বিলিয়ন, যা মোট জনসংখ্যার ৩১ শতাংশ। মুসলিম জনসংখ্যা হবে ২.৮ বিলিয়ন যা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। যদি এই হারেই বাড়তে থাকে মুসলিম জনসংখ্যা তবে ২০৭০ সালে মুসলিমরাই হবেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী।
২০১০ সালে যেখানে ইউরোপের মোট জনসংখ্যার ৫.৯ শতাংশ ছিলেন মুসলিমরা, সেখানে ২০৫০ সালে তারাই গঠন করবেন জনসংখ্যার ১০ শতাংশ। সেইসঙ্গেই, ইমিগ্রেশনের ফল হিসেবে ২০৫০ সালে ইউরোপে হিন্দুদের সংখ্যাও হবে দ্বিগুণ। অর্থাত্, ২০১০ সালে যেখানে হিন্দুদের সংখ্যা ছিল ১.৪ মিলিয়ন, ২০৫০ সালে তা দাঁড়াবে ২.৭ মিলিয়ন। ঠিক একই ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেও ৪ দশকে হিন্দুদের সংখ্যা হবে দ্বিগুণ। ২০১০ সালে যা ছিল জনসংখ্যার ০.৭ শতাংশ, ২০৫০ সালে তা হবে ১.৩ শতাংশ।
শুধুমাত্র চিন, জাপান ও তাইল্যান্ডের মতো দেশেই বাড়বে বৌদ্ধদের সংখ্যা।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×