উঠবি নাকি? গাছে!
দেখিস আবার মতিন কাকু/ধমকে যদি ভাগায়?
পাবে কোথায় তরতরিয়ে/উঠব গাছের আগায়।
চল তো দেখি গাছে উঠি/জামা-কাপড় থাক
শোন শোন শোন মতিন কাকু/দিচ্ছে বুঝি ডাক!
ডাক শুনেই নিচের ক'জন/পড়লো ঝোঁপে ঝাড়ে
উপরগুলো গাছের আগায়/হাত-পা খুলে নাড়ে।
বলবে কী আর মতিন কাকু/ভাবলো মনে মনে
ছোট্ট বেলার যন্ত্রণাতে/পাখি ছিলো না বনে!

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




