বিষম বিপদ দেখি!!
নিজের জান চলে না ঠিক
পিঠের উপর একি!
ধীরে ধীরে ভাই পার করে দে ছোট্ট ডোবাখানি
বানের জলে ডুবে গেছে সব ঘরে ঢুকেছে পানি।
ব্যাঙ ছিল সদাশয়
পার করে দিয়ে ইঁদুরকে বলে
থাকো তুমি নির্ভয়।

আমার ঘরে থেকে যাও তুমি খাবারও আছে ঢের
বন্ধুকে পেয়ে ইঁদুরের বুক ফুলে ফেঁপে এক সের।
এমনই কতো ঘটনা ঘটে রাখি না খবর তার
ব্যাঙের পিঠে ইঁদুর বসা দেখায় চমৎকার!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

