
শিল্পী কেমন আপন মনে তুলিতে দেয় টান
ধীরে ধীরে ফুটে উঠে সবুজ গাঁয়ের প্রাণ।
মাঠের জমিন ভরে গেছে কাঁচা পাকা ধানে
খুশির জোয়ার যাচ্ছে বয়ে চাষা চাষীর প্রাণে।
ধানের বোজা আনছে টেনে চাষীর গরুগাড়ী
নতুন চালের নানান পিঠায় মম করে বাড়ি।
গাঁয়ের পরে বিলে জলে পাল তুলে যায় নাও
ডাক দিলেই নিয়ে যাবে যেথায় যেতে চাও।
আকাশ ভরা সাদা কালো মেঘের আনাগোনা
নিচে সবুজ মাঠের জমিন রঙ্গিন সুতোয় বোনা।
সুখী সুখী গাঁয়ের ছবি তুলির টানে আঁকা
বাংলামায়ের এই ছবিটা বাস্তবতায় ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

