
মনে হয় যেন স্বপ্নের জগতে দাঁড়িয়ে আছে খুকী
আকাশ থেকে অচেনা প্রাণী দিয়েছে ওই উঁকি!
ধীরে ধীরে সে নেমে আসে কাছে হাতে হাতে চুমু খায়
আকাশের যত খবর আছে একা একা বলে যায়।
এতটুকু মেয়ে পাহাড়ের কোণে দাঁড়িয়ে সবুজ ঘাসে
ফুলেদের সাথে কথা বলে বলে আপন মনে হাসে।
আকাশের মেঘ নানা রঙ ধরে উড়ে উড়ে কোথা যায়
লালফুল আর পাহাড়ের ঘাস আকাশে যেতে চায়।
অতপর খুকী আকাশের পানে একা একা মেলে ডানা
বাধা নেই তার কোথাও যেতে কেউ করে না মানা।
এমনই অনেক স্বপ্ন দেখে খুকীরা ঘোমের ঘোরে
রাতভর তারা আকাশে ওড়ে নেমে আসে খুব ভোরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

