এ পথ বড় বিপৎসংকুল সহজে চলে না কেউ
কারণ ছাড়াই গাছের পাতায় উঠবে হঠাৎ ঢেউ
মট মট করে ডালা ভেঙ্গে পড়ে মাটিতে হাঁটে গাছ
পাহাড় থেকে ছুটে আসে যত অচেনা আজব মাছ!

দুঃসাহসী সেরাজ ফকির একাই পথে চলে
ভূত-পেরেতে চেষ্টা করেছে নানান ছলে বলে।
কাছে এলে তার লাঠিতে পিটায় পথেই মারে ভূত
তার ভয়েতে পালিয়ে বেড়ায়, ভূতেরা পায় না যুৎ।
এলাকা জুড়ে নাম ডাক তার ভূত তাড়ানো বীর
লাঠি হাতে চলে সেরাজ ফকিরে উন্নত করে শীর।
সকাল বিকাল লোটা বদনা গেলাসের স্বচ্ছ জলে
তাবিজ কবজ ঝাড়ফুকে তার জীবন ভালোই চলে!!
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



