কী জানি কি করে তিনি হঠাৎ পেলেন খ্যাতি
রইল না আর বাকি জানার আপন স্বজন জ্ঞাতি।
দাওয়াত করে বাসার ভেতর আড্ডা চলে রোজ
রাত্রি দিনে ব্যস্ত সবাই চলছে ভুরিভোজ।
উঁকি মেরে যেই বলে ভাই যা শুনেছি কানে
তার চেয়েও বেশি আপনি সব লোকেই জানে।
খুশির ঠেলায় হি হি করে দেখান মেডেল ছবি
বলল তারা আকাশ জুড়ে আপনি একা রবি
আর কী আছে আনেন দেখি খেয়ে এবার যাই
খাওয়ার পরে সব খাদকে তুলছে বিরাট হাই।
যাওয়ার পথে বলল তারা কোথাও আছে গলদ
আসল মেডেল ছবি হলে খাওয়ায় কেনে বলদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

