গোয়াল ঘরে বোয়াল এসে টেনে নিল গরু
খবর শুনে মুখটা বাঁকায় চক্ষু করে সরু।
এক জনে কয় হতেই পারে খবর মিছে নয়
আমার বাড়ি কী হয়েছে শুনলে পাবে ভয়।
কী হয়েছে?
গাছের আগায় টেংরা পুঁটি বাসা বেঁধেছিল
মনার বাপের ছাগল উঠে কোথায় নিয়েছিল...
কোথায় নিয়েছিল?
সাগর নদী পাড়ি দিয়ে পাহাড়চূড়ায় উঠে
গর্ব করে ভ্যাঁ ভ্যাঁ করে মাছের বাসা লুটে।
গরু খেয়ে বোয়ালমাছে পাহাড়ে দেয় গুঁতো
ছাগল ছিল বেপরোয়া লাগায় কাতুকুতু।
এমনই সব আজব খবর ছড়িয়ে পড়ে গ্রামে
জানিয়ে দিলাম খবরগুলো ছড়ায় মোড়া খামে!!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




