আস্ট ঘণ্টা ঝ্যামে পড়ে মেজাজ যখন চড়া
ছেলেমেয়ে বউয়ের সাথে কথা বলি চড়া
শান্ত্বনাতে বলে বউয়ে এখন কী আর করা
প্রতি ঈদে একই ব্যাপার ভাগ্য এমন গড়া।
ব্যাগ খুলে বই নিয়ে শুরু করেছি পড়া
হঠাৎ আমার চক্ষু দুটি সত্যি ছানাবড়া
মেয়ে আমার সামনে ধরে নিজের লেখা ছড়া
পড়েই আমার হাসির চোটে পালায় দুঃখ ঝরা!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




