বন্ধু এখন সময় ভাল না
ছেলেমেয়ের মেজাজ বোঝা দায়
যা চেয়েছে তা দিয়েছি হেসে
এখন দেখি বশে আনা দায়।
নেটে নেটে হেঁটে বেড়ায় তারা
টিপে টিপে কী যে খুঁজে হচ্ছে দিশেহারা।
দিনে দিনে বদলে গেছে কথা বলার ধরণ
না ভেবেই ফ্যাশান মোশান করছে তারা বরণ
চোখে মুখে ভাব নমুনায় বিদেশি বিদেশি ভাব
ব্যস্ত তারা জেগেও দেখে কল্পলোকের খাব।
খুব দ্রুতই বদলে যায় ওদের রুচি ভাব
সবখানেই যায় বোঝা যায় অনেক কিছুর অভাব।
অর্থ কড়ি বাড়ি গাড়ি সবই আছে ঠিক
তবুও কিছুই নেই
হাহাকারে ছেলেমেয়ে ঘুরছে দিগ্বিবিদিক।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



