
বানের জলে তলিয়ে গেছে বাড়ি।
কোথায় যাবে ভেলায় ভেসে কোথায় হবে ঠাঁই
কোথায় কাটে দুখের রাত্রি ঠিকঠিকানা নাই।
কাঁথা বালিশ হাণ্ডি পাতিল প্রাণের প্রিয় খাসী
ভেলায় চড়ে যাচ্ছে ভেসে মিলিয়ে গেছে হাসি।
এমনই অনেক দুখ-যাতনা সবার অগোচরে
ঠাঁই না পেয়ে জলে ডাঙ্গায় অকালে যায় মরে।
একটু যদি খেয়াল করি তাকাই ডানে বামে
হাত বাড়ালে দুঃখ-ব্যথা অল্পতেই থামে।
আমরা মানুষ সবার সেরা এই আমাদের বড়াই
হয়তো প্রভু তাকিয়ে দেখেন করছি কে কী লড়াই!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



