
কাশের বনে পরি থাকে কাশের মতো সাদা
থাকে আরো পুরুষ পরি বনের শাহাজাদা।
বাতাস এসে কাশের বনে ঢেউ খেলিয়ে যায়
ঝুমুর ঝুমুর নূপুর বাজে কাশপরিদের পায়।
খোকা মনি চৈতি রিয়া ছুটে গেলাম বনে
সামনে এসে দাঁড়ালো এক সাদা পরির কণে।
ঢোল পিটিয়ে কণের সাথে গেলাম শ্বশুর বাড়ি
হল্লা করে গেলাম সবাই সঙ্গে মটর গাড়ি।
কাশপরিরা কাশের মতো সাদা পোশাক পরে
ওরা জোছনা রাতে দলে দলে বেড়ায় বালুচরে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




