
একটি ছেলে যখন তখন/অকারণেই হাসে
হাসির চোটে এলেবেলে/লুটিয়ে পড়ে ঘাসে।
ঘাসে ছিল লাল পিঁপড়ে/কামড়ে দিল শেষে
'দেখ্ আমার হয়নি কিছু'/বলছে তাও হেসে।
তোরা যদি হাসবি না তো/গোমরা মুখে থাক্
জোর করে পেটের ভেতর/হাসি চেপে রাখ্।
আমার যত হাসি আছে/দিলাম মুক্ত করে
কষ্ট করে দুষ্টু হাসি/রাখিস বন্দী করে।
আমার হাসি পাখা মেলে/করছে বাকুম বাক্
তোদের পেটের হাসিগুলি/খাচ্ছে ঘুরপাক।'
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




