এক.
খুনীরা খুন করে ক্যামেরার সামনে
ভেবে চাচা হয়রান এটা হয় কেমনে?
এটা হলো জগতের আধুনিক তথ্য
ভিডিওটা দেখে কয় আহা খুন সত্য!!
দুই.
তারপর শ্লোগানে কেঁপে উঠে রাস্তা
তা-বলে বিচারে নেই বুঝি আস্থা?
শুরু হয় মিছিল আর দাবি আসে বিচারের
রোজ রোজ পত্রিকায় দেখা পাই ফিচারের।
তিন.
তারপরে একদিন রায় হয় মামলার
চলে যায় বহুদিন ভাব হয় কামলার।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




