শিউলী ফুল মলিন মলিন, কাশ গিয়েছে নুয়ে
কুয়াশাদের আসা যাওয়া, বৃষ্টি গেছে ছুঁয়ে।
লাজুক লাজুক ফুলগুলো সব দেয়না তেমন সাড়া
রোদেরা এসে প্রবল তেজে দিচ্ছে বিষম তাড়া!
তাড়া খেয়ে পালায় তারা হেমন্ত দেয় উঁকি
নতুন ঋতুর আগমনে উঠল নেচে খুকি।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



