ঝরে পড়া শিউলী ফুলে বৃষ্টি পড়ে টুপ
ঝড় বাদলে কাশের বন নুয়ে পড়ে চুপ।
শিউলীতলা খোকা খুকি যায় না ছুটে আর
কাশের বনে মুনিয়া চড়ুই করছে হাহাকার।
আসছে ছুটে হেমন্তিকা বইছে হাওয়া ধীরে
শরৎ বাবু বিদায় নিয়ে যাচ্ছে এবার ফিরে।
শীতল বাবু গীতল সুরে গাইছে হিমের গান
নতুন ঋতুর আসা যাওয়ায় নেচে উঠে প্রাণ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



