বানভাসিতে মানুষগুলো কাঁপছে থরো থরো
এই সময়ে তোমরা সবাই একটা কিছু করো।
হাতের কাছে যা-কিছু পাই এসো না ভাই লই
কোথায় কাঁদে ক্ষুধায় মানুষ তাদের পাশে রই।
ঘরহারা এই মানুষগুলো কোথায় খাবে বলো
তোমার আমার সাধ্যমতো দিই না কিছু চলো।
এই বিপদে বানভাসিদের সামনে চলো দাঁড়াই
সমাজ থেকে চাঁদা তুলে হাত দুটো আজ বাড়াই।
একটু দানে কষ্ট অনেক হতেও পারে দূর
আসুক নেমে আঁধার কেটে একটি নতুর ভোর।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



