হঠাৎ করে উঠলো ক্ষেপে মনু মিঞার পুত
তার উপরে ভর করেছে শ্মশানঘাটের ভূত!
বৈদ্য ওঝা মন্ত্র-ঝাড়ে করলো তাকে শাসন
মঞ্চে উঠে মনুর পুতে দিচ্ছে আজব ভাষণ।
শ্মশান থেকে ছুটে এলো চার চারটে ভূত
মঞ্চে উঠে তাল-বেতালে নাচে পঞ্চ ভূত।
নাচন দেখে ঢেউ তুলেছে গাঁয়ের শিশু বুড়ো
বলল সবাই মনুর পুতে ভূত হয়েছে পুরো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

