somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিড়াল ও বকের ছানা

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিড়ালটি এতদিনে জেনে গেছে, কানিবগী বাঁশবাগানে ডিম পেড়েছে। বাঁশবাগানে কে এলো আর কে গেল তার খবর রাখে সে। কে ডিম পেড়ে বাচ্চা ফুটাল সেই খবরও রাখে।
সন্ধ্যা হলেই পাখিরা ফিরে আসে বাঁশবাগানে। পাখির কিচিরমিচির শব্দে কান ঝালাপালা হয়ে যায়। তখন বিড়াল ঘর থেকে বেরিয়ে এসে বাঁশবাগানের পাখি দেখে।
পাখিরা বাসা বাঁধে বেশ উপরে। তাই বিড়াল সহজে কোনো পাখি শিকার করতে পারে না। তবে পাখিরা যখন নিজেদের মধ্যে ঝগড়া করে তখন একটা সুযোগ পেয়ে যায় বিড়াল। দুটি পাখি ঝগড়া করতে করতে পাকখেয়ে মাটিতে এসে পড়ে। ওমনি বিড়াল খপ করে ধরে নিয়ে চলে যায়।
বিড়াল বাঁশবাগানে এসে বলে, পাখিরা তোমরা কি ঝগড়াঝাটি করা একেবারে ভুলে গেলে! আজকাল তোমাদের মাটির কাছাকাছি আসতে দেখি না। এমন সময় বিড়াল বকেরছানার কান্নার শব্দ শুনতে পেল! বিড়ালের জিবে এসে গেল পানি।
বিড়াল বকের বাসার দিকে তাকিয়ে বলল, বক ভায়া, তোমাদের ছানারা কেমন আছে? কোনো সমস্যা থাকলে বলো, দেখি কোনো উপকার করতে পারি কি না।
বক নিচের দিকে তাকিয়ে বিড়ালকে বলল, আমাদের ছানা দুটো বেশ ভাল আছে। তবে ওরা ভারি দুষ্টু। ওরা ঝগড়া করে আবার কান্নাকাটিও করে।
দারুন। ছোটবেলা আমরাও অনেক ঝগড়া করেছি আবার মারামারিও করেছি। এতে কোনো ক্ষতি নেই বরং লাভ আছে। এই ধরো, শরীর হবে শক্ত। আর মনে পাবে বল। তুমি ওদের মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দেখতে পারো, ওরা ব্যথাও পাবে না। ব্যাপারটা কত মজার আর গৌরবের, বুঝতে পেরেছ? বলল বিড়াল।
খুব বুঝেছি। যত্ত সব আজব কথা! রাগে কাঁপতে কাঁপতে বলল বগী।

দুই.
দুদিন পর বিড়াল এসে বগীকে বলল, তোমাদের আদরের ছানারা দেখতে কেমন হয়েছে, দাওতো দেখি।
বগী বলল, ওরা খুবই ছোট; এখন দেখাদেখির কী বোঝে ওরা, আরেকটু বড় হোক।
বিড়াল তিন দিন পরে এসে বলল, তোমার ছানাদের আমার হাতে একটু দাও আদর করে দিই, ওরা বেজায় খুশি হবে।
বগী বলল, ওরা যা দুষ্টু-রে বাবা। ওরা লাফিয়ে পড়বে আর ওদের হাত-পাগুলো ভাঙবে!
বিড়াল কোনো উপায় করতে না পেরে শেষে বলল, তাহলে ছানাদের উপরে তুলে ধরো। ওরা দেখুক সবুজ বন। আর আমিও দেখি ওদের।
বগী বলল, ওরে বাপরে! ওদের উপরে তুলে ধরা কি চাট্টিখানি কথা!
কেন, কয় রতি ওজন ওদের? বলল বিড়াল।
বগী বলল, কয় রতি মানে! ওজন ওদের কয়েক টন!!
বগীর কথা শুনে বিড়াল হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল।



সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×