somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

এক টুকরো মেঘ ও দুখী গাছ

২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক টুকরো মেঘ ভাসতে ভাসতে চলে আসে এক বিরাণ ভূমির উপর। সে নিচে তাকিয়ে দেখে বিশাল মাঠে একটি গাছ দাঁড়িয়ে আছে। গাছটির আশপাশে আর কোন গাছ নেই। মেঘটি ভাবল, বোধ হয় ওই গাছটি আমার মতোই একা। আমি যাই না কেন তার কাছে?

মেঘটি চলে এলো রোগাপটকা গাছটির কাছে। একটি পাতাও নেই তার গায়ে।
মেঘটি বলল, গাছভাই, এ বিশাল মাঠে আর কাউকে দেখছি না যে! তুমি কি আমার মতোই একা?
আমি খুব একা। আমার সাথে কথা বলার কেউ নেই। তুমি কি আমার সাথে থেকে গল্প করবে মেঘভাই? বলল গাছটি।
মেঘটি বলল, ঠিক আছে, আমি তোমার কাছে থাকব। আমরা অনেক গল্প করব। আনন্দে কেটে যাবে সময়।
গাছটি খুশি হয়ে বলল, এখন থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। আমাকে ছেড়ে যাবে না, কথা দাও মেঘভাই।
কথা দিলাম বলে মেঘটি গাছে এসে বসল। ওমনি মেঘের ছোঁয়ায় গাছটি তরতাজা হয়ে উঠল। গাছে কচি কচি পাতা গজাতে শুরু করল। দেখতে দেখতে সবুজ পাতায় আর ফুলে-ফলে ভরে গেল গাছটি। কী সুন্দর গাছ!
একটা কাঠবিড়ালি কোত্থেকে এসে আনন্দে ছুটোছুটি করতে লাগল গাছে। পাখিরা এসে গাছের ডালে বসে কিচিরমিচির করছে, গান গাইছে। বনের পশুরা গাছের ছায়ায় বসে আরাম করছে।

গাছটি আগের মত মেঘের সাথে আর গল্প করে না। মেঘের খবরও নেয় না। খুব কষ্ট পেল মেঘ। সে গাছের এক কোনে চুপচাপ বসে থাকে সারাদিন।
তুমি তো আমার খবর নিচ্ছ না। এমনকি একটি কথাও বলছো না। অভিমানে কেঁদে ফেলল মেঘটি।
গাছটি তেজ দেখিয়ে বলল, দেখছ না কত ব্যস্ত আমি। কত পশু-পাখি আমার ফুল-ফল খেয়ে বেঁচে আছে। ওদের দেখে রাখতে হয় কারণ ওরা আমার প্রজা। কথা বলার সময় কোথায়। তুমি এমন কোনো বেকার গাছের সন্ধান করো যে তোমার সাথে গল্প করতে পারবে।
মন খারাপ করে চলে গেল মেঘ।

মেঘটি চলে যাওয়ার পর গাছটি শুকিয়ে যেতে লাগল। তার পাতাগুলো ঝরে পড়ে গেছে। ধীরে ধীরে তার কাছ থেকে সরে গেল পশুপাখি। ঠিক আগের মতো একা ও দুখী হয়ে গেল গাছটি।
এখন আকাশের দিকে তাকিয়ে থাকে দুখী গাছ। যদি মেঘবন্ধুর দেখা পাওয়া যায়!
একদিন গাছটি দেখে সেই মেঘটি অন্য মেঘের সাথে হাসি-তামাশা করতে করতে উড়ে যাচ্ছে। গাছটি চিৎকার করে ‘মেঘবন্ধূ, ‘মেঘবন্ধু বলে ডাকল কিন্তু তার দিকে ফিরেও তাকালো না মেঘ।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×