
সুঁইয়ের টানে সম্মুখে যায় মা
পেছন দিকে আঁচল টানে ছেলে
স্বপ্ন বোনে কাঁথার ভাঁজে ভাঁজে
সূর্য ওঠে আঁধার ঠেলে ঠেলে।

আর কয়েক মিনিট বাকি...
তারপরেও এই কৃষকে দেয় না কাজে ফাঁকি।
বিশ্বাসে তার মুক্তি মিলুক ফসল তুলুক ঘরে
তাঁর বেঁচে থাকার স্বপ্ন-আশা রইল বালুচরে!

সব আছে তাঁর, কেউ নেই কাছে
লাগে সব ফাঁকি ফাঁকি
জীবনের খাতা উল্টে দেখেন
পথচলা আছে বাকি!!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



