somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলজার ময় সঙ্গীতজগৎ

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পার্সিয়ান শব্দ গুল মানে গোলাপ বা সাধারণ অর্থে ফুল। গুলজার শব্দটির অর্থ গোলাপে ভরা বা ফুলে ভরা বাগান। সম্পূর্ণ সিং কালরা এর জন্ম বর্তমান পাকিস্তানের ঝিলাম জেলায় ১৯৩৪ সালে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর শিখ ধর্মাবলম্বী এই কিশোর গরীব পিতা মাতার সাথে সর্বস্ব হারিয়ে ভারতে আসে। মুম্বাই এ এসে একটি গাড়ীর গ্যারাজে কাজ পায় কিশোর সম্পূর্ণ। তার কাজ ছিল দূর্ঘটনাগ্রস্ত গাড়ী গুলিকে রং করা। পেটের দায়ে গ্যারাজে কাজ করতে হলেও তার সখ ছিল গল্পের বই পড়ার এবং লেখালেখি করার। প্রথমদিকে বাবার পছন্দ ছিলোনা এই লেখালেখি। সম্ভবত বাবাকে ফাঁকি দিতে সম্পূর্ণ লিখতে শুরু করে গুলজার নামে। তখন কে জানত গ্যারাজে কাজ করা এই কিশোর টি পরবর্তী কালে এক বিখ্যাত গীতিকার ,কবি এবং চলচিত্র নির্দেশক হবেন।
১৯৬৩ সালে বলিউড চলচিত্রে তাঁকে প্রথম সুযোগ দেন বাংলার শচীন দেব বর্মন তার সঙ্গীত পরিচালিত বন্দিনী ছবিতে।অত্যন্ত শ্রদ্ধার সাথে আজও গুলজার স্মরণ করেন তাঁর বর্মন দাদা কে। এরপর তাঁকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয় নি। রচনা করেছেন অসংখ্য বিখ্যাত গান। আজীবন রবীন্দ্রনাথের ভক্ত গুলজার বাংলা শিখেছেন রবীন্দ্রনাথকে বাংলা ভাষায় পড়বেন বলে। অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের একাধিক কাব্যগ্রন্থ। বিয়ে করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী বাঙালী মেয়ে রাখী মজুমদারকে যিনি পরবর্তী কালের রাখী গুলজার।
সম্মানিত হয়েছেন একাধিক পুরস্কারে যার মধ্যে অন্যতম ভারত সরকার প্রদত্ত সিনেমার সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে এবং পদ্মভূষণ।
আজ ১৮ই আগস্ট তাঁর ৮২তম জন্মদিন। তাঁকে প্রণাম। বাকীজীবন গোলাপের মতোই সুরভিত করে রাখুন তাঁর গুনমুগ্ধ দের।

তাঁর লেখা অজস্র বিখ্যাত গানের মধ্যে এই গানটি আমার সবচেয়ে প্রিয় :
tujhse naaraz nahin zindagi hairan hoon main
I am not upset with you, life.. I am astonished
tere masoom sawaalon se pareshan hoon main
I am distressed by your innocent questions
jeene ke liye sochaa hi nahin dard sambhaalne honge
I did not think that in order to live, I would have to take care of woes...
muskuraye to muskurane ke karz utaarne honge
To smile, I would have to take on the debt of smiling
muskuraye jo kabhi to lagta hai jaise hothon pe karz rakha hai
If I were to smile, it seems that I would have to incur this debt upon my lips
aankh agar bhar aai hain boondein baras jayengi
Today, if my eyes fill with tears, then they will fall...
kal kya pata kis ke liye aankhen taras jayengi
Who knows whom these eyes will wait for tomorrow...
jaane kahan gum hua kahan kho gaya
Who knows where I lost...
ek aansoo chhupa ke rakha tha
The one tear I had kept hidden...
zindagi tere gham ne hume rishte naye samjhaye
Life, your sorrows have taught us new bonds...
dhoop mein mile jo bhi mile pyar ke thande saaye...
Whomever you shall meet in the sunlight, you will feel the cool shade of love...
তুঝসে নারাজ নেহি জিন্দেগী হয়রান হুঁ.......
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×