somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গানওয়ালা

১৮ ই মে, ২০১৯ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“সম্মানিত যাত্রীবৃন্দ, ধুমকেতু এক্সপ্রেসে আপনাদের স্বাগতম। যাত্রার জন্য রেলপথ পছন্দ করায়, বাংলাদেশ রেলওয়ের পক্ষথেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অল্প কিছুক্ষনের মধ্যেই ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু হবে। আশা করি আপনারা আপনাদের নির্ধারিত আসন খুজে পেয়েছেন। তাহলে চলুন, আমরা যাত্রা শুরু করি ভুপেন হাজারিকার সঙ্গে।” ট্রেনের স্পীকারে কথাগুলো একানাগারে বলে একটু দম নেয় মতিউর। তারপর সামনে থাকা পিএ সিস্টেমে ভুপেন হাজারিকার “আমি এক যাযাবর” গানটা ছেড়ে পেছনে ঠেস দিয়ে চোখ বুজে গান শুনতে থাকে।

মতিউরের কামরাটা একদম ট্রেনে মাঝখানে। ট্রেন পরিচালকের কামরাটাকে দুই ভাগ করে বানানো। একটা ফোল্ডিং টেবিল, আর একটা ফোল্ডিং চেয়ার। টেবিলের উপরে একটা পিএ সিস্টেম। এই হচ্ছে মতিউরের ঘর। আর জীবন বলতে গান। অনেক কষ্টে মেট্রিক পর্যন্ত পড়ালেখা করে, একদিন এক গানের দলের সাথে বাড়ী ছাড়ে। তারপর অনেক বছর, অনেক পথ ঘুরে একসময় রাজশাহীর পুরনো স্টেশনের প্লাটফর্মে ঠাই হয়। রুজি বলতে গান, আর তাতেই রুটি। এক রকম চলছিল, মাঝখানে বাদ সাধল স্টেশন মাস্টার। প্রতিদিন গান শুনতে শুনতে একদিন ডেকে পাঠায়। কথাবার্তায় খুব একটা পটু না হলেও স্টেজের ভাষাটা ভালোই রপ্ত হয়ে গিয়েছিল। আর গানের সমঝদারী তো ছিলোই। ব্যাস হয়ে গেলো চাকরীটা। ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ট্রেনে ঘোষনা পাঠ এবং পিএ সিস্টেমের অপারেটর হিসেবে। তারপর থেকেই ওর ঘর-বাড়ী বলতে এই কামরাটা।

হঠাত ঝাকুনি খেয়ে থেমে যায় ট্রেনটা। চোখ খুলে কিছুক্ষন চুপ করে বোঝার চেষ্টা করে। মাথার উপরে ছোট্ট জানালা দিয়ে দেখে কোন স্টেশনে দাড়ালো। বাইরে তাকিয়ে বোঝে, ট্রেনটা চলন বিলের মাঝখানে দাঁড়িয়ে আছে। বর্ষাকালে চলনবিলের রুপ জোছনার আলোয় যেন ফেটে পড়ছে। দুই পাশের ক্ষেত এখন প্রায় পাচ-সাত ফুট পানির তলায়। বিসৃত জলের মাঝে জমি বলতে এই রেলপথ। দেখে কেমন একটু মোহে পড়ে যায়। হঠাৎ বাইরে হট্টগোল শুনে সম্বিত ফিরে পায়। মতিউর দরজা খুলে গার্ডকে জিজ্ঞেস করে কি হয়েছে। উত্তরে কিছু জানেনা বলে গার্ড নিজেই দরজা খুলে নেমে যায়। নেটবুকে তখন সতীনাথ মুখার্জীর “ জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো ” গানটা বাজছিল। সেটা বন্ধ করে কিছুক্ষন ভাবে। দরজাটা একটু ফাকা করে ভালো ভাবে বাইরেটা দেখে বুঝতে পারে ট্রেনে ডাকাত পড়েছে। সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে আলো নিভিয়ে দিয়ে চুপ করে বসে পড়ে। হঠাৎ খেয়াল হতেই উঠে একহাতে পিএ সিস্টেম আর অন্য হাতে গানের ক্যাসেটের ব্যাগটা বুকে নিয়ে আবারো বসে পড়ে। আর দোয়া পড়তে থাকে। নিজের জন্য না, গানের ক্যাসেটগুলোর যেন ক্ষতি না হয়।

প্রায় চার ঘন্টা পরে আবার ট্রেনের ইঞ্জিন সচল হয়। এই চার ঘন্টায় ট্রেনের মধ্যে যেন তান্ডব বয়ে গিয়েছে। ব্যাগপত্র ছড়ানো ছিটানো। সবার চোখে মুখে আতঙ্ক। চারিদিকে কান্নার আওয়াজ। আধো-আলো আধো-অন্ধকারে ভেতরের পরিবেশ সন্ত্রস্ত। ধুকতে ধুকতে ট্রেনটা ঈশ্বরদী বাইপাস স্টেশনে এসে দাঁড়ায়। নিমিষেই প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা পুলিশেরা একে একে ট্রেনে লাফিয়ে ওঠে। এবং উঠেই ক্ষয় ক্ষতির পরিমান তল্লাশী করা শুর করে। সেই সাথে হতা হতের সংখ্যাও খতিয়ে দেখে। প্রায় ঘন্টা দেড়েক পরে, পাচটি মৃতদেহকে এ্যাম্বুলেন্সে করে পাঠানোর কাজ প্রায় শেষ এমন সময় এসপির হাতে থাকা ওয়াকি টকিতে আরেকটি মৃতদেহের খবর আসে।

মতিউরের লাশটা যখন বের করে আনা হয় তখনো ওর হাতে গানের ক্যাসেটের ব্যাগটা ধরা ছিল। আর কনস্টেবলের হাতে থাকা পিএ সিস্টেমের গায়ে লেগে থাকা রক্ত দেখেই বোঝা যায় জিনিসটাকে সে জীবন দিয়েই রক্ষা করেছে। গানের নেশাতেই ঘর ছেড়েছিল সেই ছোট্টোবেলায়, আর এই গানের কারনেই আর কখনো ঘর বাধা হয়নি। এখন তো গান বুকে নিয়েই যাত্রা অনন্তের দিকে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ দুপুর ১:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×