এদেশের ছাত্র রাজনীতির রয়েছে এক গৌরব উজ্জল ইতিহাস। ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভূথ্যান, ৭১ এর স্বধীনতা যুদ্ধ, ৯০ এর সৈরাচর বিরোধী আন্দোলন সহ দেশ ও জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে এদেশের ছাত্র সংগঠন গুলো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে। এক সময়ের ছাত্র নেতারাই পরবর্তী সময়ে জাতীয় নেতা হিসেবে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্ম নিয়োগ করেছে। ছাত্র রাজনীতিকে নিয়ে এক সময় জাতি গর্ব করতো কিন্তু বর্তমানে কিছু কিছু লেজুড় বৃত্ত ছাত্র সংগঠন এ ইতিহাসকে করেছে কলংকিত।
বর্তমানে ছাত্র রাজনীতি মানেই হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, ক্যম্পাস দখল এবং প্রতিপক্ষকে ঘায়েল সহ ছাত্রনেতারা যখন মদকতা ও নারী নিয়ে উন্মাদনায় নিজেদেনকে মত্ত রেখেছে সেসয় জাতি ছাত্র রজনীতির উপর আস্থা রাখার পরিবর্তে "ছেড়ে দে মা কেদেঁ বাচিঁ" কিংবা " ভিক্ষা থাক মা তোর কুত্তা সামলা" অবস্থা
সম্রতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা আমাদের সবারই জানা। প্রতিপক্ষের ছাত্রসংগঠনকে ঘায়েল করাতো এদেশের নিত্যনৈমিত্তিক ব্যপার সেখানে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই ছাত্র সংগঠনের একাধিক গুপের মধ্যে মারামারি কাটাকাটি। ঢাবি, চবি, রাবি, ইবি, পলিটেকিনক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানই এর বাইরে নয়।
দেশের ছাত্র রাজনীতির যখন এই অবস্থা ঠিক সে সময় এ দেশের ছাত্র রাজনীতির আকাশে দ্রুব তারার ন্যায় আবিরভুত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি থেকেই ছাত্র রাজনীতির হারানো ঐতিহ্যকে পুনঃরুদ্ধারের লক্ষে ছাত্র কল্যাণ ও সমাজ কল্যাণ মূলক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ছাত্রশিবির তার স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে ইতমধ্যে ছাত্র সমাজের প্রয় ৩০% কে তাদের দল ভুক্ত করতে সক্ষম হয়েছে। সমাজ সেবা ও জনসচেতনতা মুলক কার্যক্রমের মাধ্যমে জাতির নিকট আশার আলোক বর্তিকা হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
তাই আসুন আমরা সবাই ইসলামী ছাত্রশিবিরকে আর্থিক ও মনস্তাত্তিক ভাবে সমর্থন যুগিয়ে তার চলার পথকে আরো গতিশীল করি।
মায়াস_সালাম
ওয়াসীম
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


