somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্দানশীল নির্দোষ মহিলার প্রতি অমার্জনীয় আচরণ

০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পিরোজপুরে ক্রিমিনালের পক্ষে কাজ করেছে পুলিশ

রাজনৈতিক ভাষ্যকার : পিরোজপুরে পর্দানশীন দুই ছাত্রী ও একজন শিক্ষিকাকে আটক করে কোর্টে চালান করার ঘটনায় সচেতন মানুষ মাত্র স্তম্ভিত হয়েছেন। সারাদেশে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার। দৈনিক সংগ্রামসহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে জানা গেছে, সোহরাওয়ার্দী কলেজের অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফৌজিয়া আক্তার ও পিরোজপুরের একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা তানিয়া আক্তার জিয়ানগর উপজেলার চর বলেশ্বর গ্রামে তাদের বান্ধবী জেসমিন নাহারের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পিরোজপুর থেকে বাসে করে তারা বালিপাড়া বাসস্ট্যান্ডে নামে। সেখানে জেসমিন নাহার তাদের স্বাগত জানাতে যায়। কয়েকজন বখাটে যুবক তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। যুবকরা একজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যুবকদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিন বান্ধবী বালিপাড়া মাদরাসায় গিয়ে আশ্রয় নেয়। যুবকরা তখন জিয়ানগর থানায় এই মর্মে খবর দেয় যে, জেএমবি'র তিন নারী সদস্য নাকি ওই মাদরাসায় ঢুকেছে! পুলিশও তৎপর হয়ে ওঠে। আত্মপক্ষ সমর্থন করার কিংবা কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই পুলিশ তাদের ৫৪ ধারায় আটক করে এবং থানায় নিয়ে যায়। আপত্তির বিষয় হলো, ধরে নিয়ে যাওয়ার সময় পর্দানশীন তিনজনের শরীর থেকেই বোরকা খুলে নেয় পুলিশ। থানা থেকে কোর্টে চালান দেয়ার সময়ও তাদের বোরকা পরতে দেয়া হয়নি। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও দায়ের করা হয়নি। অথচ জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বীকার করেছেন, তিন বান্ধবীর কাছে অস্ত্র দূরে থাকুক, কোনো ধরনের আপত্তিকর বা বেআইনি জিনিসই পাওয়া যায়নি। তা সত্ত্বেও কেন নিরীহ দুই ছাত্রী ও একজন স্কুল শিক্ষিকাকে এভাবে আটক করে কোর্টে চালান দেয়া হলো, এ ব্যাপারে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ংকর কিছু তথ্য। স্থানীয় লোকজন জানিয়েছেন, জেসমিন নাহার তো বটেই, অন্য দু'জনও এলাকায় অপরিচিত নয়। অন্যদিকে বখাটে যুবকদের ছাত্রলীগের মাস্তান হিসেবে কুখ্যাতি রয়েছে। স্থানীয় লোকজন ভয়ে তাদের এড়িয়ে চলে। এদের মধ্যে একজন ইতোপূর্বে নারীঘটিত অপরাধে জেলও খেটেছে। কিন্তু তাদের অভিযোগেই পুলিশ তিন বান্ধবীকে গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছে। শুধু তা-ই নয়, তিনজনের শরীর থেকেই বোরকা খুলে ফেলেছে পুলিশ। বিষয়টি নিঃসন্দেহে গুরুতর অন্যায় এবং আইনত দন্ডনীয় অপরাধ। কারণ, সংবিধান নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। তদুপরি সংবিধান অনুযায়ী ইসলাম এখনো বাংলাদেশের রাষ্ট্রধর্ম। সুতরাং মুসলিম নারীরা বোরকা ও হিজাব পরতেই পারেন। এ ব্যাপারে বাধা দেয়ার অধিকার কারো নেই বরং বাধাদানকারীকেই শাস্তি দেয়া পুলিশের কর্তব্য। অন্যদিকে পুলিশ ছাত্রলীগের চিহ্নিত গুন্ডা-মাস্তানদের অভিযোগের ভিত্তিতে তিনজন নিরীহ মুসলিম ছাত্রী-শিক্ষিকাকে গ্রেফতার ও অসম্মানিত করার পাশাপাশি বোরকা খুলে নেয়ার মাধ্যমে গুরুতর অপরাধ করেছে। এর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগ সরকারের গোপন নির্দেশে পুলিশ ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের হুকুমের দাস হিসেবে ভূমিকা পালন করতে শুরু করেছে।
আওয়ামী লীগ ক্ষমতায় এলে যে ইসলাম ও মুসলমান বিরোধী কর্মকান্ড মারাত্মক হবে- সে কথা জানা গিয়েছিল সজীব ওয়াজেদ জয়ের একটি নিবন্ধ থেকে। ইহুদী একজন মার্কিন সেনা অফিসার কার্ল সিওভাক্কোর সঙ্গে যৌথভাবে লেখা ওই নিবন্ধে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কথিত ইসলামী জঙ্গিবাদকে প্রতিহত করার নির্দেশনা দিয়েছিলেন- রাজনৈতিক অঙ্গনে যাকে জয়ের ‘প্রেসক্রিপশন' হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আপত্তি ওঠার কারণ, জয় ও সিওভাক্কো তাদের নিবন্ধে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ছেড়েছিলেন (‘স্টেমিং দ্য রাইজ অব ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ', হারভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ, ১৯ নভেম্বর ২০০৮)। তারা লিখেছিলেন, জোট সরকারের পাঁচ বছরে বাংলাদেশে নাকি বোরকার ব্যবহার বেড়েছিল ৫০০ শতাংশ! শুধু তা-ই নয়, সেনাবাহিনীতেও মাদরাসা শিক্ষিতদের সংখ্যা নাকি বেড়ে হয়েছিল ৩৫ শতাংশ! এজন্যই বাংলাদেশে কথিত ইসলামী জঙ্গিবাদকে প্রতিহত করার জন্য জয় ও সিওভাক্কো আওয়ামী লীগকে কিছু ‘প্রেসক্রিপশন' দিয়েছিলেন। এই ‘প্রেসক্রিপশনে' বিশেষ করে ছিল মাদরাসা শিক্ষা ও বোরকা বিরোধী পদক্ষেপ নেয়ার তাগিদ। এখন মনে হচ্ছে, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সে ‘প্রেসক্রিপশন'কেই শিরোধার্য বানিয়ে ফেলেছে। এজন্যই শুরু হয়েছে বোরকা বিরোধী ন্যক্কারজনক অভিযান। কথাটা বলার কারণ হলো, স্বয়ং থানার ওসিও স্বীকার করেছেন, ওই তিনজনের কারো কাছে অস্ত্র বা বেআইনি কিছু পাওয়া যায়নি। কিছু বইপত্র পাওয়া গেছে বলা হলেও বলা হয়নি সেগুলো বেআইনি কি না। ছাত্রী ও শিক্ষিকার কাছে বইপত্র থাকাটাই স্বাভাবিক। সুতরাং এটা কোনো অভিযোগ হতে পারে না। সবচেয়ে বড় কথা, এমন ক'জন যুবকের নির্দেশেই তিনজনকে আটক ও অসম্মানিত করা হয়েছে, এলাকায় যারা ছাত্রলীগের গুন্ডা-মাস্তান হিসেবে পরিচিত এবং যাদের মধ্যে আবার নারীঘটিত অপরাধে জেল খাটা একজন দাগী আসামীও রয়েছে! পুলিশের কাছে তাদের অভিযোগই কেন শিরোধার্য হয়ে গেলো সে প্রশ্ন উঠেছে যুক্তিসঙ্গত কারণে। বলা হচ্ছে, জনগণের ট্যাক্সের অর্থে বেতন-ভাতা পাওয়া পুলিশকে আওয়ামী লীগ সরকারের সেবাদাসে পরিণত করা হয়েছে। তারা চলছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার সজীব ওয়াজেদ জয়ের ‘প্রেসক্রিপশন' বাস্তবায়ন করতে উঠে-পড়ে লেগেছে। জয়ের কথা মতো সরকার চাচ্ছে বাংলাদেশকে তার ‘ধর্মনিরপেক্ষতার শিকড়ের দিকে ফিরিয়ে আনতে'। এজন্যই ৯০ ভাগ মুসলমানের দেশেও মুসলিম নারীদের শরীর থেকে বোরকা খুলে ফেলার ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে পুলিশ। প্রশ্ন উঠেছে, ‘স্বাধীন' বিচার বিভাগও অঅওয়ামী লীগ সরকারের সেবাদাসের ভূমিকা পালন করছে কি না? কারণ, কোর্টে চালান দেয়ার পর বিচারকের কর্তব্য ছিল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং তিন ছাত্রী-শিক্ষিকাকে সসম্মানে বোরকা পরিয়ে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা। কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেয়ার কথা জানা যায়নি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×