somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার কমলাপুর ও বিমান বন্দর রেল ষ্টেশন সরাসরি রেল লাইনঃ ২০০৪ সালে সাইফুর কে দেওয়া রেলওয়ের প্রস্তাব

২৬ শে জুন, ২০০৯ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা শহড়ের তীব্র যানজট কে মাথায় রেখে শহড়ের বর্তমান রেলপথের পরিবর্তন করে সরাসরি পথে কমলাপুর-জিয়া বিমান বন্দর রেলওয়ে ষ্টেশন কে সংযূক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন ছিল চারদলীয় জোট সরকার ক্ষমতায়। এটা ২০০৪ সালের মাঝামাঝি কোন এক সময়ে রেলওয়ের প্রকৌশলীদের সাথে উক্ত সেক্টরের বিষয়ে এক বৈঠকে তৎকালীন অর্থমন্ত্রীর কাছে এই সুপারিশ করা হয়। এতে খিলগাও ফ্লাইওভারের উত্তর পূর্ব পাশ ঘেষে খিলগাও এলাকা দিয়ে ঢুকে পূর্ব রামপুরা, রামপুরা খাল অতিক্রম করে আফতাব নগর, দক্ষিণ-পূর্ব মেরুল বাড্ডা, টেক পাড়া, খিলবারী টেক, নতুন বাজারের পূর্বাংশ, সোলমায়েদ, বসুন্ধরা, খিলক্ষেত দিয়ে বিমান বন্দর ষ্টেশনের সাথে মিশে যাবে। ফলে প্রায় ১৫-১৮ কিমি রেলপথ বেচে যাবে। সাথে সাথে খিলগাও, মালিবাগ, মগবাজার, কাওরান বাজার, মহাখালী, ক্যান্টনম্যান্ট, বনানী সহ মোট ৭ টি বড় বড় রাজপথ আর অন্তত রেলের অতিক্রমের জন্য ট্রাফিক জ্যাম হবে না। গত সপ্তাহে সংঘটিত র্দূঘটনা যা মগবাজার ক্রসিং এ হয়েছিল তা সল্প পথেই তিন রাস্তার তথা এফডিসির মোড় এ রেড সিগন্যাল এবং অত্যাধিক ইঞ্জিন চালিত যানবাহনের জন্য। যদি ভবিষ্যতে এটা হয় তো আশা করা যায় রেল ও সড়ক পথের বাহনের সাথে উক্ত পথ গুলোতে সংঘর্ষ হবে না। মানুষের জীবন, সম্পদ রক্ষা পাবে এবং ঢাকা শহড়ের আভ্যন্তরীন যানবাহন চলাচলে অনেকটা গতিশীলতা আসবে।

আমার নিজস্ব চিন্তায় নতুন পথ(সবুজ রং) অতটা সরাসরি না হলেও ঢাকা শহড়ের ভবিষ্যতের যানজট নিয়ন্ত্রণের জন্য এ ব্যাবস্থা অত্যন্ত জরুরী। গুগল আর্থ ম্যাপে দেখানো এ বছর ২০০৯ এর সর্বশেষ চিত্রানুযায়ী খিলগাও হতে খিলক্ষেত পর্যন্ত যে টুকুন ফাকা জায়গা (বিল, ধানী জমি, ফাকা জমি) রয়েছে রেলপথ কিছুটা একে বেকে যাওয়ার জন্য এখনই সরকারী ভাবে হুকুম দখল করা উচিত। তাছাড়া কিছু বাড়ীঘর তো ভাঙা পড়বে অন্তত খিলগাও ও পূর্ব রামপুরার অংশে। আর এই প্রস্তাবিত লাইন অবশ্যই মাটি থেকে ৩০-৪০ ফুট ব্রীজের উপর করতে হবে। কারণ ভবিষ্যতে তো হবে বটেই এখনও বেশ কিছু ছোট ও মাঝারি রাস্তা উল্লেখিত অংশে আছে। যেখানে বিভিন্ন যানবাহন চলাচল করে। ব্রীজ লাইন হলে কোন রেলগেটের প্রয়োজন হবে না।

র্দূভাগ্যের বিষয় সেই ২০০৪ সালে এই প্রস্তাব করা হলেও আজ অবধি কোন জরিপ, জমি হুকুম দখল, সার্ভে তথা যাচাই বাছাই করা হয়েছে বলে শুনিনি। আর যদি ভুল না হয়ে থাকি বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে অন্য তথ্যের সাথে এ সংক্রান্ত কোন তথ্য পেলাম না।

http://www.railway.gov.bd

স্পষ্টতই এই প্রস্তাব হিমাগারে চলে গেছে। যেদিন টিভি চ্যানেলে এই সংবাদ শুনেছিলাম খুবই আশান্বিত হয়েছিলাম। কিন্তু দীর্ঘ ৫ বছরে আমিও ভুলে গিয়েছিলাম, কিন্তু সাম্প্রতিক মগবজার ক্রসিং র্দূঘটনার পর মনে হয় ২০০৪ সালের প্রস্তাবের কথা। সন্দেহ নেই এটা বিশাল অর্থের প্রকল্প। তারপর পথ না হয় চিহ্নিত করতে মাস ৬ এর বেশী লাগার কথা না কিন্তু জমি অধিগ্রহণ সম্পন্ন করতে নিম্নে অন্তত ২ বছর আর কোর্ট-কাচারির খপ্পরে পড়লে ১০ বছর লাগাও বিচিত্র নয়। তার উপর আবার হার বজ্জাত বিশ্ব ব্যাংক, এডিবির কাছে অর্থ সহায়তার জন্য কঠিন শর্তে আবদ্ধ হওয়া, এটাও কম সমস্যা নয়। কিন্তু পথ যতই দূর হৌক তাকে অতিক্রম করার চেষ্টা না করলে সেটা চিরজীবনই দূর হয়েই থাকবে। তাই বর্তমান মহাজোট সরকার দিন বদলের অঙ্গীকার করেছে নির্বাচনী ইশতেহারে। তাই এই বিষয়ে যদি এখন পদক্ষেপ নেয় তাহলে ভাল করবে। কারণ এখনও রামপুরা খালের দক্ষিণ দিকে কিছু এবং উত্তরাংশে ভাল ফাকা জায়গা আছে। কিন্তু ভবিষ্যতে পাকা দালান এবং রিহ্যাব কোম্পানী গুলোর সর্বগ্রাসী জমি কেনারা ক্ষুধা এক সময় আরো অধিক ফাকা জমি তাদের দখলে নিয়ে বাড়ী-এপার্টমেন্ট করলে তো কথাই নেই এমন কি তাদের অধীনে(ক্রয় সুত্রে) থাকলেও হাইকোর্টে বছরের পর বছর মামলা ঝুলে থাকতে পারে। তাই সময় থাকতেই এ ব্যাপারে সরকারের বিশেষ ভাবে সিরিয়াস হওয়া দরকার। নাতুবা ভবিষ্যতে আরো জটিল সমস্যা আরো ভয়াবহ রুপ ধারণ করবে। তখন সাইফুর রহমানের ভাষায় বলতে হবে;

Somebody for AL, somebody for BNP but nobody for Bangladesh! /:)
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৯ রাত ১২:১৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×