কোন দেশের সরকার তথা প্রশাসনের বা নির্বাহী প্রধান সে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাই হৌক না কেন তার হাতেই ফৌজদারী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবি কাঠি। বেশীর ভাগ ক্ষেত্রে রাজনৈতিক হানাহানিও প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সদিচ্ছায় এড়ানো যায়। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মূল রাজনৈতিক সমস্যা টিপাই বাধ, ভারত হতে বাংলাদেশ হয়ে আবার ভারতেই প্রবেশ করা এশিয়ান হাইওয়ে, চট্টগ্রাম বন্দর, যৌথ দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দমন বাহিনীর নামে ভারতীয় সৈন্য বা নিরাপত্তা বাহিনীকে বাংলাদেশে প্রবেশ করানোর বিষয় সম্পূর্ণ ব্যাপারই মহাজোট সরকার তথা আলীগের নিয়ন্ত্রণে। যদি আলীগ এ বিষয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত না নেয় তো এ নিয়ে বিরোধী দল তথা বিএনপির কোন রাজনৈতিক হানাহানির কোন যুক্তি নেই। কিন্তু যদি আলীগ বাংলাদেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেয় তো বিএনপি সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পরলে তাকে দোষ দেওয়া যাবে না। সরল অর্থে বর্তমান বাংলাদেশের কি রাজনৈতিক ও ফৌজদারী তথা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের সব কিছুই শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভরশীল।
এই লেখা বর্তমানে দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা তথা ফৌজদারী অপরাধের বিশেষ করে চাঁদাবাজির উপর লেখা। বর্তমান মহাজোট সরকারের শুরু হতে আজ প্রায় ৬ মাস হতে চলল আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ ভেঙ্গে পরছে। দিনকে দিন চাদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, খুন, যখম, ভয়ভীতি, অপহরণ, ছিনতাই-ডাকাতি ইত্যাদি নানা অপরাধ বেড়ে চলেছে। বিভিন্ন নিরীহ মানুষ তো বটেই এমন কি আলীগের উপদলীয় কোন্দলে নিজেদের লোক খুন ও যখম হচ্ছে। চাঁদাবাজি কোনমতেই ঠেকানো যাচ্ছে না। গতকাল ২৮/৬/২০০৯ ইং দৈনিক প্রথম আলোতে প্রকাশ যে চাঁদাবাজরা নাকি কাউকে পরোয়া করছে না। এই কথার সহজ অর্থ হল পুলিশ, ডিবি, RAB, সিআইডি, এসবি সহ দুই স্বরাশ্ট্র পূর্ণাঙ্গ সাহারা খাতুন এবং হাফ সোহেল তাজদের করা করা হুশিয়ারী বাঘের মত গর্জনকেও পরোয়া করছে না। তাই ৫০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে গত মে'২০০৯ এ একজন গার্মেন্টস মালিক দেলোয়ার সাহেবের শ্বশুর মোবারক হোসেন প্রকাশ্যে খুন হন। আর সর্বশেষ ২৬/৬/২০০৯ইং রাজধানী কাওরান বাজারে ৩ জন ব্যাবসায় প্রকাশে খুন হন। ভুক্তভোগী ব্যাবসায়ীদের অভিযোগ যে ফোনে বা কোন উপায়ে সন্ত্রাসী-চাঁদাবাজরা চাঁদা চাইলে জিডি করেও কোন কাজ হচ্ছে না। যেমন দেলোয়ার সাহেবের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা চাওয়ার পর তিনি থানায় জিডি করলে পরে তার শ্বশুর মোবারক হোসেন চাঁদাবাজদের গুলিতে নিহত হন। ব্যাবসায়ীগণ নিশ্চিত যে পুলিশের ভিতরে অবশ্যই চাঁদাবাজদের এজেন্ট আছে যারা ভূক্তভোগীদের জিডি করার সাথে সাথে সংশ্লিষ্ট চাঁদাবাজদের কে জানিয়ে দেয়। কথায় বলে ভুত তাড়ানোর জন্য সর্ষের দরকার কিন্তু সর্ষের মধ্যেই যদি ভুত থাকে তাকে তাড়াবে কে? আর এই দিকে অভিযোগ, চাঁদাবাজির ব্যাপারে এলিট ফোর্স RAB কে নিস্ক্রিয় করে রাখা হয়েছে সরকারের প্রভাবশালী কিছু নেতা(যারা চাঁদাবাজির সাথে জড়িত) এবং তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারী হিজড়া কিছু ব্যাক্তি ও প্রতিষ্ঠান। ক্রসফায়ার যতই প্রচলিত আইনের বিরুদ্ধে হৌক, তা যদি চিহ্ণিত আতংক সৃষ্টিকারী অপরাধী কে দমন করে তো দেশের ৯৯% জনগণ তা মেনে নেয়। এই পদ্ধতিতে বিগত চার দলীয় জোট এবং ফখরুদ্দিনের আমলে দেশের মানুষ বহুলাংশেই শান্তিতে ছিল। পুলিশের মধ্যে অসাধু কর্মকর্তা-কর্মচারী চিহ্নিত করা অসম্ভব কিছু না। কারণ RAB এর ইন্টিলিজেন্স, সিআইডি এবং এন.এস.আই ভালভাবেই জানে যে কারা পুলিশের মধ্যে র্দূনীতি গ্রস্থ। মূল সমস্যা হচ্ছে ক্ষমতাশীন রাজনৈতিক ছত্রছায়া। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সূর্নিদিষ্ট তথ্য থাকা সত্ত্বেও চাঁদাবাজদের ধরা তো যাচ্ছেই না বরং তারা প্রকাশ্যে বহাল তবিয়তে আছে। সরকারের বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী, এমপি এর সাথে জড়িত। আবার সরকারের এমনও এমপি আছে যে চাঁদাবাজের ভয়ে থানায় জিডি করেছেন। তিনি হলেন ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস মোল্লা। এই যদি অবস্থা হয় তো সাধারণ ব্যাবসায়ীদের কি হবে? সরকারের যে সকল চাঁদাবাজ মন্ত্রী, এমপি এই সকল অপরাধের সাথে জড়িত সেটা কোনমতেই শেখ হাসিনার অজনা নয়। চাঁদাবাজদের বেপরোয়া হয়ে উঠার কারণ অবশ্যই হয় হাসিনা নিজে এই কর্মকান্ডের সাথে জড়িত নতুবা ক্ষমতায় টিকে থাকার স্বার্থে কিছু বলছেন না। ২০০১-২০০৬ এই ৫ এবং ফখরুদ্দিনের ২ বছর মোট ৭ বছর আলীগের এই সকল চাঁদাবাজ নেতারা কিছুই করতে পারেন নি। তাই আগামী ৫ বছর তারা যেকোন মূল্যে সুদে-আসলে এই টাকা কড়ায়-গন্ডায় আদায় করবে এটাই তাদের মনোভাব। অর্থাৎ খোদ রাষ্ট্র প্রধান তাদের কে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে। নতুবা একের পর এক ব্যাবসায়ী ও তাদের অপনজন কেন খুন হবে? রাজনৈতিক প্রভাব না থাকলে পুলিশ, RABএবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে চাঁদাবাজি দমন কোন ব্যাপারই না। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন দ্বাবী করছেন যে তাদের সরকারের গোয়েন্দা বিভাগ ব্যার্থ তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ব্যাপারটি কিঞ্চিত সত্য। কোন অপরাধ হঠাৎ ঘটতেই পারে। কিন্তু অপরাধ করে সব অপরাধীই দ্রুত দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে না। প্রথম আলোর রিপোর্টে দেখা যাচ্ছে একই অপরাধী বার বার দেশে বসেই চাঁদাবাজি করছে যা পুলিশের কাছে প্রমাণ আছে তা সত্ত্বেও সে সকল অপরাধী ঠিকই ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। প্রমাণ কুখ্যাত অপরাধী কিলার আব্বাস জেলে বসে মোবাইল ফোনের মাধ্যমে তার চাঁদাবাজির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। কিন্তু তাকে থামানো যাচ্ছে না। যদি খোদ সরকারের হেফাজতে থেকে এভাবে অপরাধ করে বেড়ায় তো বাইরের অপরাধী গং কতটা বেপরোয়া তা সহজেই অনুমেয়। ১৯৯৬-২০০১ হাসিনার প্রথম আমলে অনেকেই বিষয় টি বলেছেন তা হল এই যে হাসিনা ১৯৭৫ এর ১৫ই আগষ্ট তার পিতা ও পরিবারে হত্যাকান্ডের পর সমগ্র দেশবাসীর নির্লিপ্ততা তাকে দেশবাসীর বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ করে তুলেছে। তা না হলে রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনা কেন আন্তরিকভাবে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যাবস্থা নেওয়ার হুকুম দিচ্ছেন না? প্রধানমন্ত্রী আন্তরিক ও সিরিয়াস হলে তার নির্দেশ উপেক্ষা করার ক্ষমতা রাষ্ট্রের প্রশাসনিক ব্যাক্তি ও তার দলের কারো যে নেই তা একটা কিন্ডারগার্টেনের ছাত্রও বুঝে। বিগত ছয় মাসে এই ধরণের চাঁদাবাজি সহ আইন-শৃঙ্খলার অবনতি ১৯৯৬-২০০১ সালের সন্ত্রাসীদের স্বর্গরাজ্য এবং স্বর্ণ যূগের কথা মনে করিয়ে দেয়। ঐ সময়ে শুধু পুলিশ ও প্রশাসন কে দ্বায়ী করা হত যে বিগত ২১ বছরের (১৯৭৫-৯৬) বিভিন্ন সরকারের জন্যই নাকি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই চাঁদাবাজী ও সন্ত্রাসীরা বেপরোয়া। অথচ বিগত ২১ বছর বহু আলীগের নেতা কর্মী বাসে চলাচল করত ১৯৯৬ সালের ২ বছরের মধ্যেই দামী গাড়ির মালিক হয়ে যায়। কারণ ঐ সকল চাঁদাবাজির হোতা যে তারাই। এই হল হাসিনার তামাশা। তার দলের কে কি রকম বিগত ২১ বছর পার করেছে তার প্রায় সবার খবরই তিনি জানেন। তাই তাদের মধ্যে যারা চাঁদাবাজি, র্দূনীতি সহ বিভিন্ন অপরাধ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তা তার ভাল করেই জানা। কিন্তু যত দোষ নন্দ ঘোষ বানিয়েছেন বিএনপি ও জাতীয়পার্টিকে । এ ধরণের শঠতা মূলক রাজনীতি বাংলাদেশের মানুষ কে বার বার অশান্তি ও আতংকে অতীতে যেমন রেখেছিল তেমনি বর্তমানেও রাখছে। তাই হাসিনা যদি সত্যিই দিন বদলের কথার প্রতি আন্তরিকা থাকে তো তিনি যেন অবশ্যই কঠোর হয়ে আইন-শৃঙ্খলা অবনতির জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেন। তা না হলে দেশবাসী ধরে নিবে যে তিনি দেশের মানুষের অসহায়ত্বের তামাশা দেখতে খুব ভালবাসেন এবং আনন্দ পান।
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


