ইমন জুবায়ের ভাইকে যে কারণে সারা জীবন মনে রাখব!
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ২০০৯ সালের ২৪শে এপ্রিল ছিল শুক্রবার। দৈনিক পত্রিকার ওয়েব সহ সামুতে নজর বুলালে নীচের পোষ্টটি নজরে আসল;
L'amour est bleu: ফরাসি একটি গানের সুর ...Click This Linkএই পোষ্টদাতা আর কেউ নন...আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়া ইমন জুবায়ের ভাই। এই সুর বহু শুনেছি আগে বিভিন্ন বাংলাদেশী এড সহ ভারতীয় চলচিত্রে। কিন্তু এই ইমন ভাইয়ের জন্যই হয়ত সুরটার আসল উৎস জানা সম্ভব হয়েছে। নতুবা এখনও এ সমন্ধে জানতাম না। তাই এই পোষ্টটাকে সরাসরি প্রিয়তে নিয়ে নেই। এই লেখা পড়ার পর হতেই উপলদ্ধি হয় যে অত্যন্ত প্রতিভাবান ও গবেষক ধর্মী ব্লগার এই ইমন ভাই। কোরিয়া যুদ্ধের সঠিক ইতিহাস বহু কিছুই তার পোষ্ট হতে জানতে পারি।
সেই ২৪শে এপ্রিল হতে রোজ না হলেও প্রায়ই
লামুউ এ ব্লু গানটি শুনে আসছি। যতবারই বাজাই ইমন ভাইকে স্মরণ করতাম এবং মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতাম। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুর হল এই ফরাসী গানটি।
আজকে শুক্রবার ৪ঠা জানুয়ারী ২০১৩ সামুতে ঢুকেই উনার মৃত্যুর সংবাদ পেলাম। সামু একজন মেধাবী, পরিশ্রমী ও গবেষক ধর্মী ব্লগার হারাল। এই রকম ব্লগার খুব কম এবং সহজে আসে না।
আল্লাহর কাছে মরহুম ইমন জুবায়ের ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি, আমিন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন