somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গে দেশপ্রেমিক হলে খালেদা ও বিএনপি কেন ভারত বিরোধী হবে?

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিস্তা চুক্তি প্রত্যাখ্যান মমতা ব্যানার্জির









পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তার শর্ত পূরণ না হলে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি মেনে নেবেন না। তিনি নারাজ থাকলে বহু প্রতীক্ষিত চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সোমবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এখবর জানিয়েছে। মমতা সোমবার বাংলাদেশ-সংলগ্ন উত্তরবঙ্গের কুচবিহারে পঞ্চায়েত নির্বাচনীসভায় বক্তৃতাকালে তিস্তা চুক্তি সম্পর্কে বলেন, ‘কুচবিহারের জনগণ যদি সবুজ সঙ্কেত দেয়, তবে আমি এতে রাজি হব। অন্যথায় নয়। উত্তরবঙ্গের মানুষ যদি সম্মত হয়, তবে আমি রাজি হব। আমি কোনো মূল্যেই উত্তরবঙ্গকে শুকিয়ে যেতে দেব না।’ তিনি বলেন, ‘আমি যতক্ষণ আছি, ততক্ষণ আমি উত্তরবঙ্গে মানুষের জন্য বঞ্চনাকর কিছু হতে দেব না।’ পিটিআইয়েল খবরে বলা হয়, ২০১১ সালে ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পানি বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের নেতৃত্বে তিস্তার পানি বণ্টন চুক্তি পর্যালোচনার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। এই ইস্যুকে কেন্দ্র করে মমতা ২০১১ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে সঙ্গে থাকেননি। বার্তা সংস্থাটি জানায়, বাংলাদেশের সাথে তিস্তা পানি চুক্তির বিরোধিতা করে মমতা ভারতে ক্ষমতাসীন ইউপিএ সরকার ও প্রতিবেশি দেশ উভয়েরই বিরাগভাজন হন। সিকিমে সৃষ্ট তিস্তা প্রায় পুরো পশ্চিমবঙ্গ অতিক্রম করেছে। বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্রের সাথে মিশে যাওয়ার আগে নদীটি দারজিলিং, জলপাইগুঁড়ি ও কুচবিহার অতিক্রম করেছে।

Click This Link

*************
হাসিনা পুরো জাতিকে অজ্ঞাত রেখে ভারতের সাথে গুপন শর্তে চুক্তি ও বিভিন্ন সুবিধা দিলেও মমতা তার জনগণের একাংশকেও মতামত উপেক্ষা করতে নারাজ! মমতার কথা সাফ যে "‘কুচবিহারের জনগণ যদি সবুজ সঙ্কেত দেয়, তবে আমি এতে রাজি হব। অন্যথায় নয়। উত্তরবঙ্গের মানুষ যদি সম্মত হয়, তবে আমি রাজি হব। আমি কোনো মূল্যেই উত্তরবঙ্গকে শুকিয়ে যেতে দেব না।’" অথচ বাংলাদেশের পদ্মা সহ অভিন্ন ৫৪টি নদ-নদীর পানি ভারত শুস্ক মৌসুমে একতরফা প্রত্যাহার করলেও হাসিনা ২০১০ সালে দিল্লীতে গিয়ে ভারতের সাথে গোপন শর্তে চুক্তি করে বসে আছে। বাংলাদেশের জনগণের অনুমতিতো দূর হাসিনা ভারতের সাথে অনেক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পূর্বে সংসদকেও জানানো পরোয়া করে না। হাসিনার আওয়ামী-বাকশালী গং প্রায়ই অভিযোগ করে যে ভারত বিরোধী বিধায় বিএনপি ক্ষমতায় থাকাকালে দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটে না। অথচ আলীগ ও হাসিনার আমলে ভারত হতে আমাদের প্রাপ্তি সামান্যই বরং ক্ষতি বেশী এবং ভারতই একতরফা লাভবান হয়। এই ক্ষেত্রে রিজভী ও হাসিনার কথা হল বাংলাদেশ কি পেল না পেল তার চেয়ে ভারত কি পেল সেটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বার্থ বিকিয়ে ভারতকে উপকৃত করা হয় বিধায় হাসিনা এই সমস্ত ক্ষেত্রে শর্ত সমূহ গোপন রেখেই চুক্তি করে। আর বিএনপি যখন বলে যে মর্যদা ও ন্যায্যতার ভিত্তিতে ভারত একহাতে সুবিধা দিবে অন্য হাতে নিবে তখন দিল্লী আর অগ্রসর হয় না। তখন আওয়ামী-বাকশালী গং ও সমমনা সুশীল গং হুক্কা হুয়া তুলে বিএনপিকে এক হাত নেয়। আজকে ভারতকে এত লাই দিয়ে মসিউরদের সাহস অনেক বেড়ে গেছে। তাই ভারত হতে কথিত ট্রানজিটের ফি চায় না। বরং যে চায় তাকে অসভ্য বলে। আওয়ামী-বাকশালী গং বাংলাদেশকে নিজেদের বাপের জমিদারী বলে মনে করে বলেই এটা হচ্ছে। যেখানে খালেদা জিয়াকে ভারতের সাথে দরকষাকষিতে সহযোগীতা করা উচিত সেখানে উল্টা ভারত বিরোধী বলে আমাদের অবস্থানকে দূর্বল করে দেয়। হাসিনা ও তার নেতা-কর্মীরাতো বটেই বরং এই সমস্ত জেনে বুঝেও যারা নৌকা মার্কায় ভোট দেয় তাদের দেশপ্রেম মমতা ও পশ্চিমবঙ্গের মানুষের নখেরও যোগ্য নয়। আওয়ামী-বাকশালী গংদের বিরুদ্ধে গণ-সচেতনতা ও প্রতিরোধ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে কোনমতেই যেন আর গোপন শর্তে তো দূর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অনুমতি না নিয়ে কোন চুক্তি ভারতের সাথে করা না হয় সেটা নিশ্চিত করতে হবে দেশের জনগণকেই।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×