ইসলামের প্রকৃত রক্ষক প্রধানমন্ত্রী : নাসিম
![]()
![]()
শেখ হাসিনার কখনো মাথায় কাপড় পড়ে না, প্রতিদিন ফজর নামাজ পড়েন উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, তিনি ইসলামের কোনো ক্ষতি করতে পারেন না। প্রকৃতপক্ষে তিনিই এদেশের ইসলামের রক্ষক।
তিনি বলেন, যারা নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়। মেয়েদের ৫ম শ্রেণীর বেশি পড়ানো উচিত নয় বলে ফতোয়া দেয়; সেই হেফাজত নেতারাই ইসলামের দুশমন।
অথচ রাসুল (স.) বলেছেন, শিক্ষা অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও সেখানে যাও।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা-নিজামীর দুঃশাসন আর যেন এদেশে না আসে, আবার যেন তালেবান ও জঙ্গিবাদের উত্থান না হয়। এজন্য এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর-১০’র স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের উদ্যোগে এলাকাবাসীর সম্মানে আয়োজিত ইফতার মহাফিলে তিনি এসব কথা বলেন।
রিপোর্টারঃ এম এ আহাদ শাহীন
স্থানীয় সময় : ২১৪৭ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৩
Click This Link
********************
আওয়ামী-বাকশালী মানসিকতার বিচারক খায়রুল হকের রায় ও পরবর্তীতে দলীয় বিচারকদের এটাকে বহাল রাখার উপর ভিত্তি করে ৫ম সংশোধনী বাতিল করা হয়। বেছে বেছে বেশ কিছু জিনিস রেখে দেয়। যদি জিয়ার ক্ষমতা দখল অবৈধ হয় তবে ৫ম সংশোধনীর সবই অবৈধ হবে। এর জন্যই আইনের পরিভাষায় বলে Void from the beginning! কিন্তু মতলব মত কিছু বাতিল ও কিছু রাখা স্ববিরোধীতার মতই। ৪র্থ সংশোধনীতে নিয়ম ছিল যে জাতীয় সংসদ যেকোন বিচারককে অপসারণের ক্ষমতা রাখে। জিয়া ৫ম সংশোধনীতে এটা বাতিল করে জুডিশিয়াল কমিশন গঠন করেই কেবল বিচারককে পদচ্যুত করার বিধান করে। আর ২০০৯ সালে ক্ষমতায় এসে হাসিনা গং বলে যে তারা ১৯৭২ সালের আদি সংবিধানে ফিরে যেতে চায়। আর এর জন্য দায়িত্ব দেওয়া হয় সুরুঞ্জিত সেন গুপ্তকে। যে ইসলাম ও মুসলমানদের প্রতি বৈরী ভাবাপন্ন। সুযোগ পেলেই ইসলাম ও মুসলমানদেরকে কটাক্ষ ও অপমান করতে কোন দ্বিধা করে না। সেই ২০০৮এর নির্বাচনে আলীগ "আল্লাহ সর্বশক্তিমান" শ্লোগান ব্যাবহার করে এবং ওয়াদা করে যে ক্ষমতায় যেয়ে ইসলাম বিরোধী কোন আইন পাশ করবে না। এর সুত্র ধরে যখন সুরুঞ্জিতকে প্রশ্ন করা হল যে ৫ম সংশোধনীতে থাকা এই "সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস" এবং "বিসমিল্লাহির রাহমানির রাহিম" কথা গুলি রাখবেন কিনা! তখন সুরুঞ্জিত বাবু বলে যে "ভেবে দেখব"। তার ভাবখানা এমন যে জনগনের ৯০% মুসলমান তার দয়া দাক্ষ্যিণের উপর নির্ভর করে। পরে সুরুঞ্জিত বাবু সংবিধান হতে "আল্লাহ" শব্দটি বাদ দেয়। এরপর আওয়ামী ধর্মনিরপেক্ষ ও উগ্র-নাস্তিকরা কথায় কথায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হিংসা ও ঘৃণা ব্যাঞ্জক কথা বলে তখন এটাকে বাকস্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চার দোহাই দিয়ে জায়েজ করা হয়। এই সবই হাসিনার মোনাফেকীর ফসল। হাসিনা না চাইলে কোনদিনও সুরুঞ্জিতের পক্ষে সংবিধান সংশোধন করা সম্ভব হত না। পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির বক্তব্য যে বাংলাদেশের জনগণ ধর্মনিরপেক্ষ। এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ বলে যে ১৫তম সংশোধনীতে তার দল আলীগ পুরোপুরি খুশী নয়। কারণ এখানে এখনও "বিসমিল্লাহ" ও "রাষ্ট্রধর্ম ইসলাম" আছে যা নতুন যোগ করা ধর্মনিরপেক্ষতার সাথে সংঘাতপূর্ণ। তাই পরবর্তীতে ক্ষমতায় এলে "বিসমিল্লাহ" ও "রাষ্ট্রধর্ম ইসলাম" তুলে দিবে। এতে তারা আদি ১৯৭২এর সংবিধানে পুরোপুরি ফিরে যাবে। তথা ৯০% জনগণ মুসলমান তার কোন প্রতিফলন সংবিধানে রাখতে চায়না এই আশরাফ গং। এই নিয়ে হাসিনার কোন কথাই নেই। কারণ হাসিনাও এটা চায়। অথচ এখন আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং দেখা যাচ্ছে। হাসিনার প্রথম আমলে টেলি ও পরে স্বরাষ্ট্র মন্ত্রী নাসিম এখন হুংকার দেয় যে হাসিনা নাকি ইসলামের রক্ষক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


