কংগ্রেস মুসলমানদের জন্য কিছুই করেনি: দাবি করলো বিজেপি
![]()
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দাবি করেছে, দেশটির ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেস দেশটির সংখ্যালঘু মুসলমানদের কল্যাণের জন্য কিছুই করেনি।
ইউপিএ সরকারের সংখ্যালঘুদের কল্যাণের ‘ফাঁকা’ বুলির ‘স্বরূপ উন্মোচন’ করা হবে বলেও একই সঙ্গে হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি।
বিজেপি মুখপাত্র রবি শংকর প্রসাদ দাবি করেছেন, তারা ইউপিএ সরকারের বিরুদ্ধে ‘অভিযোগপত্র’ তৈরি করছেন; এতে ইউপিএ সরকারের আমলে সংখ্যালঘুরা যে ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে তা তুলে ধরা হবে।
এই ‘অভিযোগপত্র’ তৈরির জন্য একটি কমিটিকে দায়িত্ব দিয়েছে বিজেপি এবং লোকসভার উপ নেতা গোপীনাথ মুন্ডেকে এ কমিটির প্রধান করা হয়েছে বলে জানান রবি শংকর প্রসাদ।
ইউপিএ সরকারের ১০ বছরের শাসনামলকে কুশাসন, দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার দশক হিসেবে অভিহিত করেন তিনি।#
রেডিও তেহরান/সমর/এমআই/৩
Click This Link
********************
বাংলাদেশে মুষ্টিমেয় একদল জ্ঞানপাপী আছে যারা জনগণ মানল কি না মানল জোরপূর্বক ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিতে চায়। ঘুরে ফিরে এই সেক্যুলারিষ্টদের একটাই কথা যে ১৯৪৭ সালের ভারত বিভাগ ভুল ছিল। তাদের ভারতের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নিয়ে সেই কি বন্দনা যেন ভারত তাদের তীর্থ স্থান। অথচ ভারতে যে সেক্যুলারিজম প্রতারণা মাত্র সেটা তারা কখনই তুলে ধরে না। সেই ১৯৪৭ সাল হতে ভারতীয় মুসলমানগণ সরকার-প্রশাসনের চরম অবহেলার শিকার। ভারতে বেশীর ভাগ সময়ই ক্ষমতায় ছিল ধর্মনিরপেক্ষ কংগ্রেস। তাদের উপর দায়টা অনেক বেশী। তারা মুখে মুখে ধর্মনিরপেক্ষতা বললেও তারাও উগ্র-হিন্দুত্ববাদের সহায়ক শক্তি। এই কারণেই বিজেপিরা ক্ষমতায় আসার আগে ও পরে সেই দেশের মুসলমান, খ্রীষ্টানদের গণহত্যা, নির্যাতন করেও পার পেয়েছে। ১৯৯২, ২০০২ এ বোম্বে ও গুজরাটে মুসলিম নিধন এবং ২০০৮এ উড়িষ্যায় খ্রীষ্টানদের গণ-হত্যার হোতাদের বিচারতো দূর পুলিশও তাদের গ্রেফতার করতে পারে নাই। এই যখন অবস্থা ভারত সরকার কিভাবে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার ছুতায় ৯০% জনগণের ইসলামী মূল্যবোধকে দূর্বল ও পর্যায়ক্রমে ধ্বংস করা যায় সেই চেষ্টায় মশগুল। তাই আমাদের সচেতন হয়ে ধর্মনিরপেক্ষতার মোড়কে ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়তে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


