somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে হত্যার প্রতিবাদে ভারতীয় ওয়েবসাইট হ্যাকড!

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের ‘বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স’ নামের একটি গ্রুপ।


শনিবার রাতে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ), ভারত সরকার, প্রকৌশল কলেজ, স্কুল, সরকারি-বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাক করে তারা।

বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ওয়েবসাইট হ্যাক করার পর ভারত সরকারের প্রতি সেখানে একটি বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়েছে, “আমরা বাংলাদেশের নাগরিক। আপনাদের প্রতিবেশী দেশ। আমরা প্রতিবেশীর মতো। আমাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিৎ, তবে আপনাদের বিএসএফ নির্মমভাবে পাখির মতো আমাদের লোকদের হত্যা করছে। আমরা এই নৃশংসতা সহ্য করব না। বিএসএফ বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর বাহিনীতে পরিণত হয়েছে।”

বার্তায় হ্যাকাররা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, “আমাদের সাইবার জগতে ভারতীয় হ্যাকারদের অনুপ্রবেশের চেষ্টা করা উচিত হবে না।”

তিস্তা চুক্তি খুব তাড়াতাড়ি স্বাক্ষরের জন্য আহবান জানিয়ে হ্যাকারদের বার্তায় আরও বলা হয়, “ফারাক্কা চুক্তি খুব তাড়াতাড়ি গ্রহণ করে আমাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিন।”

বার্ত‍ায় বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকাররা ভারত সরকারকে আহবান জানিয়ে বলে, “টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধ করুন। আমাদের দেশে সব ধরনের অর্থনৈতিক আগ্রাসন বন্ধ করুন।”

হ্যাকাররা হুঁশিয়ারি উচ্চারণ করে বার্তায় আরও জানায়, “এখনই আমাদের প্রাপ্ত ঋণ পরিশোধ করুন। নতুবা ভারত সরকার দেখবে তাদের জন্য কত বেশি হতাশার খবর আসতে পারে।”

বাংলাদেশের মানুষ ‘বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের” সঙ্গে আছে বলেও দাবি করে হ্যাকাররা।

বার্তায় দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার একটি উদ্বৃতি উল্লেখ করে বলা হয়; “মানুষ যখন তার বাঁচার অধিকারও হারাতে বসে, তখন তার দস্যু হওয়া ছাড়া উপায় থাকে না।”

ভারত সরকারকে পাঠানো বার্তার শেষ দিকে নিজেদের পরিচয় দিয়ে হ্যাকাররা জানায়,
“ক্ষমতা কখনো অনুভব করা যায় না
শক্তি কখনো তুলনা করা যায় না
ন্যায় বিচারের পথে
সততার মাপকাঠিতে
আমরা বিডি ব্ল্যাক হ্যাটস।”

হ্যাক‍ারদের দাবি করা ‘হ্যাকড’ সাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো; বিএসএফের সরকারি ওয়েবসাইট- http://www.bsf.nic.in/,অন্ধ্র প্রদেশের সরকার নিয়ন্ত্রিত পরিবহন প্রতিষ্ঠান- http://www.apsrtc.gov.in/।
এছাড়া http://legend-h.org/deface.php?id=840427, http://www.gprec.ac.in/, http://isofttechnologies.net.in/, http://targetadvt.com/, http://softcoopt.com/, http://www.shivrajads.com/, http://namrataads.com/, http://saraswatiadvertising.com/, http://kapoleads.com/, http://manishpublicity.com/, http://erosoutdoor.com/, http://ajantaadvertising.com/, http://nettlinx.com/, http://www.pioneeradsthane.com/, http://sandipadvertising.com, http://hopefortheblindindia.org, http://adamsoreves.com, http://jandsmministries.com, http://maniindia.com, http://newhopefoundation.net, http://revelationindia.com, http://greatway.in, http://indiansilkemporium.com
প্রভৃতি হ্যাক হওয়া সাইটগুলোর মধ্যে অন্যতম।

তবে, বিএসএফর ওয়েবসাইট হ্যাক করার দাবি কর‍া হলেও প্রতিবেদনটি করার সময় (শনিবার রাত ১০ : ৪৫ মিনিটে) সাইটটি স্বাভাবিকই পাওয়া যায়।
সূত্র:বাংলানিডজ২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×