somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জনসংখ্যা নিয়ে সিআইএ যা বললো.

১৯ শে জুলাই, ২০১১ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ওয়েবসাইটে বাংলাদেশের জনসংখ্যার রিপোর্টে বলা হয়েছে, জুলাই ২০১১ পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ১৫ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৫৩৫ জন। সিআইএ ৯ জুন এ রিপোর্ট প্রকাশ করে। ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অব সিআইএ প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থান সপ্তম। এছাড়া দেশের ০ থেকে ১৪ বছরের জনসংখ্যা হচ্ছে ৩৪ দশমিক তিন শতাংশ। অর্থাৎ শূন্য থেকে ১৪ বছরের মধ্যে পুরুষ দুই কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৫৯৪ জন এবং মহিলা দুই কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৬৪৭ জন।
১৫ বছর থেকে ৬৪ বছরের জনসংখ্যা হচ্ছে ৬১ দশমিক এক শতাংশ। অর্থাৎ পুরুষ চার কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৪৩১ জন এবং মহিলা হচ্ছে পাঁচ কোটি আট লাখ ৯১ হাজার ৫১৯ জন। ৬৫ বছরের ওপরে জনসংখ্যা হচ্ছে চার দশমিক সাত শতাংশ। অর্থাৎ পুরুষ ৩৬ লাখ ১৬ হাজার ২৫৫ জন এবং মহিলা ৩৭ লাখ ৭৮ হাজার ১১৯ জন।


সিআইএ’র এ রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ পরিসংখ্যান বুরো (বিবিএস) সচিব রীতি ইব্রাহীম জানান, ‘সিআইএ’র রিপোর্ট আমি দেখেছি। তবে সিআইএ বাংলাদেশের জনসংখ্যা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তা তাদের নিজস্ব মতামত। এ বিষয়ে তারা বিবিএসের সঙ্গে কোনো যোগাযোগ করেনি’। এদিকে গত মার্চে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ৫ম আদমশুমারির গণনায় দেশে বর্তমানে দেশের জনসংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএস সূত্রে এ তথ্য জানা গেছে। বিবিএস সচিব রীতি ইব্রাহীম বলেন, বর্তমানে দেশের জনসংখ্যা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা ১৬ জুলাই সমাধান হবে। ওইদিন রাজধানীর হোটেল রূপসী বাংলায় এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ম আদমশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। তিনি বলেন, প্রতিবেদনে অপ্রত্যাশিত কিছু হবে না। উল্লেখ্য, গত অক্টোবরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক জরিপে বাংলাদেশের জনসংখ্যা বলা হয়েছে ১৪ কোটি ৮০ লাখ।
এদিকে আজ অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ৫ম আদমশুমারির প্রতিবেদন প্রকাশের আগে এক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, পরিসংখ্যান বুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×