বাংলা মায়ের আঁচল আজ আবারো রক্তাত। সীমাহীন যন্ত্রনায় কাতর বিবেকবান সকল মানুষ। অশ্রু লুকানোর যায়গা নেই। আমরা সবাই কাঁদছি। কান্নাও যেন বিদ্রূপ ভংগিতে তাকাচ্ছে। মানবতা আজ অসহায়।
সব আমাদের সৃষ্ট এ নারকীয় পৃথিবীতে। আদ সামুদ ধ্বংস হয়েছে। হয়েছে আবরাহার বাহিনী। আবার নমরুদের মত প্রতাপশালী সামান্য মশার কাড়নে কুপোকাত।ফেরাউনের অহংকার নীলনদে শেষ।পরাজয় হয়েছে অহংকারী টাইটানিকের, যে পানির উপর দিয়ে চলে তারই একটু কঠিন রূপের কাছে।
এসবই ছিল অতিরিক্ত বাড়াবাড়ি ও সীমালংঘনের ফল। মুমিনের জীবনে বিপদ আসলে সেটাকে ইসলাম "পরীক্ষা" বলেছে।বাড়াবাড়ির কারণে বিপদ "গজব" বলে অভিহিত।
সাভার ট্রাজেডি নিঃসন্দেহে দুটোর একটি। এটা কোন স্বাভাবিক ঘটনা নয়। আগের দিন ফাটল পরের দিনই ধ্বস। কোন ভূমিকম্প ছাড়াই। এটা কিসের ক্যারাক্টার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



