somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের পরিচয় দিতে লজ্জা লাগে, তাই আমি ধর্মনিরপেক্ষ

২২ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে এসে যখন বুঝতে শিখেছি তখন থেকেই ধর্ম নামক এক অদ্ভুত জিনিসের সাথে আমার পরিচয়। ধর্মের মৌলিক বিষয় গুলোর মাঝে দেখছি সৃষ্টিকর্তার দাসত্বের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে সৃষ্টি কর্তা আমাকে অমুক জিনিস করতে বলছেন, অমুক জিনিস বর্জন করতে বলেছেন।
প্রশ্ন হচ্ছে এসব আদেশ নিষেধ যে সৃষ্টিকর্তাই আমাকে করতে বলেছেন তার প্রমাণ কি?
সাথে সাথে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হল একটি ধর্মীয় গ্রন্থ, বলা হলো এটি সৃষ্টিকর্তা পাঠিয়েছেন তার মনোনীত ব্যক্তির মাধ্যমে।
সৃষ্টিকর্তা নাকি পৃথিবীতে আমাকে পরীক্ষা করতে পাঠিয়েছেন। এখানে তার হুকুম মেনে চললে নাকি তিনি এই জীবনের পর আমাকে আরেকটি জীবনে সাফল্য দান করবেন। অনন্ত অসীম জীবনে সুখ শান্তি দেবেন। যা চাই তাই দেবেন। অনন্ত্ সুখ।
আবার না মানলে তিনি আমাকে শাস্তি দেবেন; কঠিন শাস্তি; যার শেষ নেই। ইত্যাদি ইত্যাদি....
কিছুটা বড় হয়ে একটা ব্যাপার খেয়াল করলাম, সৃষ্টিকর্তার হুকুমগুলো কেমন যেন ভিন্নরকম। তিনি আমাকে ক্ষুধা দিলেন, আমাকে খেতে বললেন। পৃথিবীতে অনেক খাবার জিনিসের মাঝে তিনি কিছু জিনিসকে খেতে কেন যেন নিষেধও করলেন।
তিনি আমাকে যৌন কামনা-বাসনা দিলেন আবার বললেন এ যৌন বাসনা আমার ইচ্ছামত আমি মেটাতে পারব না। ওখানে তার কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে।
চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যকে কষ্ট দেওয়া যাবে না, ইভটিজিং করা যাবে না...... না না না না আর না। অদ্ভুত

আমি বাবা অত কিছু পারব না। মৃত্যুর পর আদোও কোন জীবন আছে কিনা আমি কি করে বলবো? আমি কি কখনও সে জীবনে গেছি নাকি? যারা আমাকে সে জীবনের ভয় দেখায় তারাওতো কখনও তা দেখেনি। তবে তাদের কথা বিশ্বাস করে আমি কেন আমার এখানকার সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দেব?

আমার ক্ষুধা আছে। আমি যা খুশি খাব। আমাকে বাধা দেয়ার কে আছে?

পৃথিবীতে সুখে থাকার জন্য আমার অনেক টাকা-কড়ি প্রয়োজন আছে। প্রচলিত আইনকে ফাঁকি দিয়ে আমি চুরি করে, ঘুষ খেয়ে, টেন্ডারবাজী করে, চোরাকারবারি করে অর্থ উপার্জন করব। কে আমাকে বাধা দেবে?

আমার যৌন ক্ষুধা আছে। আমি যেভাবে খুশি তা মেটাবো। ইভ টিজিং করবো। ধর্ষন করবো। প্রয়োজনে এর সেন্সুরী করবো। তোমাদের আইন আমাকে ধরতে না পারলে কারো কিছু করার সাধ্য আছে?

কিসের ভয় দেখাবে আমায়? তোমরা আমাকে ধরতে পারলেইতো!!! তোমাদের কাঁচ কলা দেখিয়ে তোমাদের ঘরের বৌ নিয়ে আসবো। আমাকে কারো কিছু করার সাধ্য থাকলেই তো?? আমার পলিটিকাল পজিসন অনেক পাকা; সরকার এখন আমারই ক্ষমতায়।

কট্টরপন্থি ধর্মীয় ব্যবসায়ীরা আমাকে এ ক্ষেত্রে ধর্মের ভয় দেখায়। আমি মনে মনে হাসি!!!!
তোমরা আমায় ধরতে পারলেই তো। পরজীবনের ভয় দেখাও? তোমাদের সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দেবে? পরজীবনের ভয় আমি করলেইতো??

এ সব ধর্ম ব্যবসায়ীদের আমার চেনা আছে। ধর্মের দোহাই দিয়ে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ আমি মানি না। এ জন্যই আমি কোন ধর্মের পক্ষে নই। সবধর্মই শুধু কিছু নীতি কথা বলে। খালি জ্ঞান দেয়। তোমরা তোমাদের জীবনে এ অদ্ভুদ চিজটাকে মেনে নিয়ে সুখ স্বাচ্ছন্দ ত্যাগ করো গিয়ে। আমাকে এগুলো দিয়ে বাধঁতে এসো না। খবরদার।

আমি এ সব ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ থাকতে চাই। কোন ধর্ম কি বললো তা নিয়ে মাথা ব্যাথার সময় আমার নেই। ধর্মের বোঝা আমার উপর চাপাতে এসো নাধর্মের কথা শুনে সৃষ্টিকর্তা নিষিদ্ধ ধর্ষণ, টেন্ডারবাজী, ইভটিজিং এগুলো বন্ধ করতে গেলে তোমরা ধর্মব্যবসায়ীরা কদিন পর বলবে তোমাদের সৃষ্টিকর্তার নিয়ম মেনে আমাকে ঘুমাতে হবে, হাটতে হবে, খেতে হবে, উপার্জন করতে হবে, রাজনীতি করতে হবে, দেশ পরিচালনা করতে হবে। এগুলো আমি মানতে পারবো না। তাই আমি ধর্মনিরপেক্ষ। আমি অসাম্প্রদায়িক। সম্প্রদায় বা ধর্মের পরিচয় দিতে আমার লজ্জা হয়।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×