মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা,
এ দেশটা যেমন আপনাদের বাবার, আপনাদের স্বামীর,,, ঠিক তেমনই এ দেশটা আমার বাবার, আমার মায়ের স্বামীর। আপনারা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার জন্য যা করছেন, এগুলো কি আদৌ জনকল্যাণমূলক??? আপনারা জনসেবা করতে চান, দেশ পরিচালনা করতে চান। আর আজকের এই মূহুর্তে আপনাদের নিরব ভূমিকা খুবই হাস্যকর।
মাননীয় বিরোধী দলীয় নেতা, আজ শুধু ঢাকা শহরে যতগুলো গাড়ি পুড়েছে & ভাংচুর হয়েছে সেই গাড়ি গুলো কি আপনার বাবার / আপনার স্বামীর??? না আপনার স্বামীর গঠিত বংলাদেশের জনগণের। আজ যতগুলো বোম শুধুমাত্র ঢাকা শহরে বিষ্ফোরিত হয়েছে, এতে করে মনে হয়েছে আমরা ফিলিস্থিন'এ বাস করছি আর ইসরাইলীয় বাহিণী আমাদের উপর ড্রোন হামলা চালাচ্ছে। হয়ত আপনি রাজপথে ছিলেন না, কিন্তু একবারও কি আপনার নেতা-কর্মীদের এটা থেকে বিরত থাকতে বলেছেন? আজ যে ৪ জন মানুষ মৃত্যূবরন করল, তাদের মৃত্যুর দ্বায় কি আপনার উপর বর্তায় না? যারা মারা গেল তাদের বাবা-মা, ভাই-বোন, বিধবা স্ত্রী, পুত্র-কন্যাকে কি শ্বান্তনা দিবেন? কোন মুখে আবার তাদের কাছে ভোট চাইতে যাবেন? হরতাল একটি গনতান্ত্রিক অধিকার, কিন্তু হরতালের নামে এইধরনের অরাজকতা কোন গনতন্ত্র??? অধিকার আদায়ের অনেক নিয়ম আছে, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে আপনি অনশন করেন। তা না করে আপনি শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচঘেরা ঘরে বসে টেলিভিশনের রংঙ্গিন পর্দায় রক্তাক্ত বাংলাদেশ দেখছেন !
মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জনগণকে সেবা করার জন্য জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ৫ বছরের জন্য ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে যদি ভাল কাজ অথ্যাৎ জনগনের নিমিত্তে কাজ করেন তাহলে তো আর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চিন্তা করা লাগে না। নিশ্চয়ই গলদ আপনাদের মধ্যেই!!! আপনি কেন দ্বন্দ্বে যাবেন? কেন সরকারী পুলিশ বাহিণীকে জনগনের বিরুদ্ধে পেটুয়া হিসেবে লেলিয়ে দিতে হবে। কেন রাস্তায় জনগন যানবাহন পাবে না? কেন পায়ে হেটে কর্মস্থলে যাবে? কেন এ ধরনের ভোগান্তিতে পড়বে? সাধারন জনগন কি আপনাকে নির্বাচিত করে ভুল করেছে? আপনার বাবা সোনার বাংলা গড়তে চেয়েছিল, আর অন্যদিকে আপনার ছাত্রলীগের সোনার ছেলেরা রক্তাক্ত বাংলা গরতে চলেছে !
খুব অবাক লাগে, আমরা আপনাদের এত্ত এত্ত সম্মান দিই, আপনাদের কথায় বান্দর নাঁচ নাচি, আর আপনারা আমাদের এই প্রতিদান দিচ্ছেন। খালি করে দিচ্ছেন কিছু মায়ের বুক, বাড়িয়ে দিচ্ছেন বাবার প্রতি কিছু সন্তানের হাহাকার।
আপনাদের বাবা, আপনাদের স্বামী,,, আমাদের বাবা, আমাদের মায়ের স্বামী ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেছে, কিন্তু এই দেশ কিছু কাক, শকুন কুরে কুরে খাচ্ছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি !!
পরিশেষে আপনাদের এই হিংসাত্মক মনোবৃত্তি বন্ধ করুন। সহ্যের সীমা ছাড়াবেন না, তাহলে কিন্তু দেশে আবার ১/১১ দেখা দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



