somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু: দলীয় শিকল ভেঙে জনতার মাঝে

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোর করে ভালোবাসা আদায় করা যায় না—ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা এ কথাই সাক্ষ্য দেয়। আর জোর করে চাপিয়ে দিলে ভালোবাসা নয়, জন্ম নেয় ঘৃণার বাম্পার ফলন। বঙ্গবন্ধুকে গত পনের বছর ধরে এমনভাবে জোর করে চাপিয়ে দেওয়া হলো যে, মানুষ ধীরে ধীরে তাঁর নাম উচ্চারণ করাই বন্ধ করে দিল। তিনি হয়ে গেলেন মানুষের নয়, একটি দলের স্লোগান।

৫ই আগস্ট—এই তারিখে বঙ্গবন্ধু যেন আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পেয়েছেন। যে মুজিবর ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব আর রাজনীতির কেন্দ্রবিন্দু, তাকে ধীরে ধীরে সেই কেন্দ্র থেকে সরিয়ে রাখা হয়েছে বিগত ১৫ বছর ধরে। বাংলাদেশ যদি একটি পূর্ণ বৃত্ত হয়, তবে মুজিবর সেই বৃত্তের বিন্দু, যা ছাড়া বৃত্তের অস্তিত্বই অসম্ভব। অথচ সেই বিন্দুকে দলীয় মালিকানার নামে এমনভাবে বন্দি করা হলো, যেন তিনি জাতির নয়, কেবল দলের সম্পত্তি।

আমার শোক আমার নিজের—আমার রক্তের, আমার আত্মার। কে আমাকে বলে দেবে, আমি আমার পিতৃশোক কিভাবে পালন করবো? হাসি-কান্না, আনন্দ-বেদনা—এগুলো কোনো দলীয় গাইডলাইনের নিয়মে চলে না। আওয়ামী লীগ জনতার মুজিবরকে কুক্ষিগত করে রেখেছিল, আর সেই একচ্ছত্র দখলদারিত্বই বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসাকে ধীরে ধীরে ক্ষয় করেছে।

বঙ্গবন্ধু ছিলেন সবার—মাঠের কৃষকের, নদীর মাঝির, শহরের শ্রমিকের, গ্রামবাংলার মায়ের। কিন্তু তাকে এমনভাবে ব্যবহার করা হলো, যেন তিনি কেবল মঞ্চের ব্যানারে, মিছিলের পোস্টারে, আর দলীয় বক্তৃতার মুখস্থ বুলি। যখন কোনো নেতা মানুষের হৃদয়ের চেয়ে রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠেন, তখন ইতিহাস কেঁদে ওঠে—এবং সেই কান্না, একদিন দলীয় প্রাচীর ভেঙে জনতার কাছে ফিরে যায়।

আজ বঙ্গবন্ধু ফিরে এসেছেন—দলীয় কব্জা থেকে, কৃত্রিম মহিমা থেকে, শ্লোগানের শিকল থেকে। আজ তিনি আবার মানুষের, ইতিহাসের, বাংলাদেশের।

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×