somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুড়ো হয়ে যাচ্ছি!

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল লাগতেছে না। ইদানিং কেমন যেন কাজ না থাকলে ভাল লাগে না। লাইফটা দিন দিন আরও বিচ্ছিরি হয়ে যাচ্ছে। ভাবতেছি, লাইফ নিয়ে চিন্তা করাই ছেরে দিব। যা হবার হবে। আর ভাল লাগে না, মনে হচ্ছে বয়স বেড়ে যাচ্ছে হু হু করে। আগের মত আর বেহিসেবি হতে পারি না, কেন যেন। চলে যাচ্ছে জীবন। আসলে গত কয়েকদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করতে হয়েছে। বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। আজকাল আর উৎসাহ পাই না বিদ্রোহে। আগে বিদ্রোহের কথা শুনলে কেমন যেন উত্তেজনা আসত, এখন আর আসে না। আচ্ছা আমি কি বুড়ো হয়ে যাচ্ছি? আচ্ছা, ওরা কেন বিদ্রোহ করেছিল? ধুর ভাবতে ভাল লাগতেছে না। আমি কি আত্বকেন্দ্রিক হয়ে যাচ্ছি? কি জানি এক সময়ত মনে হত, সবার জন্য কিছু একটা অন্তত করি। কি জানি আমি হয়ত আমেরিকান হয়ে যাচ্ছি। নিজেকে নিয়ে বেচে থাকা, আত্বকেন্দ্রিক জীবন।

অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না। আজকে দুপুরে খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হচ্ছিল। ঢাকার বসন্ত বাতাসে মনে হ্য় এখন বারুদের গন্ধ। ঢাকার বসন্ত গুলা কেন যেন বারুদের গণ্ধ নিয়ে শুরু হয়। ঢাকার বসন্তের বাসন্তি হাওয়া! আমার ধারন বুয়েটের কোকিল গুলার সব মাথা খারাপ, ওগুলি সারা বছর ডাকাডাকি করত। সারা বছরই ওদের বসন্ত। ঢাকাতে খুব শিগ্গিরি একদিন এই বছরের প্রথম বৃষ্টি হবে। একবার বসন্তে, বছরের প্রথম বৃষ্টিতে তিন/চার ঘন্টা ভিজেছিলাম। তারপর ভয়াবহ জ্বর!!! ঢাকা ইউনিভার্সিটিতে তখন নতুন একটা ক্যাফে চালু করছিল, নামটা মনে করতে পারতেছি না। খোলা যায়গায়, ঐ ক্যাফেতে বসে, কফি খাইলাম আর ভিজলাম।

আজকে আসলে ভাল লাগছে না। আমার কেমন যেন যন্ত্রনা হচ্ছে। মনে হচ্ছে বাড়ি ফিরে যাই। আসলে আমি আর আগের মত পারি না। তখন কেমন যেন অসহায় লাগে নিজেরে। আর কত কম্প্রমাইজ করব নিজের সাথে? বড্ড ক্লান্ত লাগে। গত কয়েকদিন বিড়ি খাওয়াও ছেড়ে দিয়ে ছিলাম, আজকে আবার খুব ইচ্ছে করতেছে, কেন যেন। ভাল লাগে না। আমি এখন আর কারও দলে না, না বিদ্রোহি, না শোষক, আমি এখন আমার দলে। নিজেকে নিয়ে নিজের এক ভীষন দল। আমি সেই দলের মুকুহীন রাজা, আবার খেটে খাওয়া প্রজা। আমই শাষন করি, আমই শোষন করি, আমই আগলাই রাখি। বড় বিচিত্র আমার রাজ্য। বড্ড আম্মুর কাছে যেতে ইচ্ছা করে!!! ধুর বাল এগুলা কি লিখতেছি? :(( :(( :(( :((
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×