somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আবুল মিয়া!!!!

২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের এই শহরটাতে এক ''দেশী ভদ্রলোক'' আছে। আসল নাম বলছি না, মনে করেন নাম তার আবুল মিয়া। আমার আজকের পোষ্টের প্রধান চরিত্র হওয়ার কারনে তার একটা ইন্ট্রো দেয়া জরুরী বোধ করছি।

খুব অল্প বয়সে সে এ'দেশে এসেছিলো। অনেক কষ্ট করেছে। অনেক চড়াই-উৎরাইয়ের পর রেস্টুরেন্ট ব্যবসায় নেমে প্রচুর টাকা-পয়সা বানিয়েছে, ফলে লেখাপড়া আগেও যেই কারনে তেমন একটা করতে পারে নাই, পরেও পারে নাই। বছর দুয়েক ধরে ভাবছে, টাকা-পয়সা কামাই যথেষ্ট হয়েছে, এখন বরঞ্চ খানিকটা লেখালেখি এবং সাংস্কৃতিক জগতে মেলামেশা করা দরকার। কে তার মাথায় এই বিষয়টা ঢুকিয়ে সর্বনাশ করলো আল্লাহ মালুম! তবে সেটা জেনে আমার কোন কাজও নাই, কারন আমি এনাকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। দুঃখজনক ব্যাপার হলো, বেশীরভাগ সময়েই তা পারি না। মানুষ হিসাবে নিঃসন্দেহে সে বেশ ভালোমানুষ, কিন্তু তার মধ্যে কেমন যেন একটা গায়ে পড়া ভাব আছে, যেটা আমার পক্ষে সহ্য করা বেশ কঠিন। সমস্যা হলো, কোনও এক অজানা কারনে সে আমাকে বেশ পছন্দ করে এবং যে কোনও অনুষ্ঠান বা সোশ্যাল গ্যাদারিংয়ে আমাকে খুজে বের করে, তারপরে ত্যক্ত করা শুরু করে। দোষ ধরছি না, আসলে সে বোঝে না যে তার কথায় বা কাজে অন্য কেউ ত্যক্ত হচ্ছে; এতোটাই সহজ সরল কিসিমের একজন মানুষ!!!

কিছুদিন আগে এক বাসায় দাওয়াতে গিয়েছি। মাত্রই আল্পস পর্বতমালার পেটের মধ্যে থাকা অস্ট্রিয়ার ইনসব্রুকে দিন দশেক কাটিয়ে ফিরেছি। বহুদিনের স্বপ্ন-পূরণের উত্তেজনা তখনও কাটে নাই। গৃহকর্তার সাথে সেই উত্তেজনাই ভাগাভাগি করছিলাম। আবুল মিয়া তৎক্ষনাৎ এসে হাজির। বললো, আপনেরা কি করতে যে এতো টাকা-পয়সা খরচা করে পাহাড় দেখতে যান, বুঝি না। আমাদের আশেপাশেই তো কতো পাহাড় আছে!!! কোন মানে হয়?

বললাম ভাই সাহেব, এইখানকার এইগুলা পাহাড় না, টিলা। আমাদের দেশের নদীর তুলনায় এইখানকার নদী যেমন, আল্পস পর্বতমালার তুলনায় এইগুলাও তেমন।

আমার এই কথায় অবশ্য বিশেষ কোন ইতরভেদ হলো না। আবুল মিয়া হে হে হে করে কিছুক্ষণ টেনে টেনে হাসলো। তারপরে বললো, বুজলাম..........কোনোটা একটু বেশী উচা-লাম্বা, কোনোটা কম। কিন্তু জিনিস তো একই। যেই লাউ, সেই কদু।

বললাম, ঠিক আছে। আপনের গবেষণা লাউ আর কদুর মধ্যেই সীমাবদ্ধ রাখেন। টিলা-পাহাড়-পর্বতের প্রকারভেদ আপনের বুঝার কাম নাই!!!

তো এই আবুল মিয়া কিভাবে যেন টের পেয়েছে, আমি টুকটাক লেখালেখি করি। এক জুম্মাহ'র নামায শেষ করে বের হচ্ছি, আমাকে পাকড়াও করলো। বললো, ভাইজান আমিও কিছু লেখালেখি শুরু করছি। আমি বললাম, কি লিখেন? সে হাত কচলাতে কচলাতে নববধুর মতো লজ্জারাঙ্গা হয়ে বললো, এই টুকটাক কবিতা গল্প, এইসব আর কি। আপনেরা বিদগ্ধজন। সময় করে আমার রেস্টুরেন্টে একদিন আসেন। আপনারে কিছু শোনাইতে মন চায়!!! শুনে একটু মতামত দিলে আমার একটু উপকার হবে। বললাম, আমি বিদগ্ধজন না, তেমন কোন পদের লেখকও না। তারপরেও আসবো একদিন। তবে কবিতা থেকে আমি শতহস্ত দূরে থাকি, ওই ব্যাপারে মাফ চাই। আপনার লেটেস্ট কোন একটা গল্প শোনায়েন।

আবুল মিয়াকে এই কথা বলে পড়লাম বিপদে। কিছুদিন পরপরই ফোন করে...........ভাইজান, কবে আসতেছেন? যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে একদিন গেলাম, সাথে নিলাম ক্রিসকে। ওকে অবশ্য আগেই ব্রিফ করেছি। জানিয়েছি, আমরা সেখানে কথাবার্তা বলবো মূলতঃ বাংলায়। কাজেই তোর মূল আকর্ষণ হবে বিনা-পয়সার উদর-পূর্তি। চাইলে যাইতে পারিস। সে সবগুলো দাত বের করে ফেললো। টপাস করে এক ফোটা লালাও ঝড়ালো। বললো.......অবশ্যই যামু। বাংলার সাথে আমার কোন সংঘর্ষ নাই!! তোমার কল্যানে একটু-আধটু বুঝতেও তো পারি!!! পেইড ফুড ভ্লগারদের আপ্যায়নের মতো করে আবুল মিয়া তার রেস্টুরেন্টের মোটামুটি সব আইটেম দিয়ে আমাদের টেবিল ভরে ফেললো। ভরপেট খাওয়া-দাওয়া করে ভাবলাম, যতোই কষ্ট হোক, তার একটা গল্প মনোযোগ দিয়ে না শুনলে বেইমানী হয়ে যায়!!! চায়ে চুমুক দিতে দিতে বললাম, শুরু করেন।

গল্প শুরুর আগে আবুল মিয়া কিছু তথ্য দিলো। কিছুদিন আগে সে My Sister's Keeper নামে একটা মুভি দেখেছে যেটার মূল প্রতিপাদ্য বিষয় হলো, এক বোন কর্তৃক আরেক বোনকে কিডনি দান। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে সে গল্পটা লিখেছে। তবে তার গল্পটা নাকি চরম রোমান্টিক!!! তার ইচ্ছা, দেশে এই গল্পের উপর ভিত্তি করে একটা নাটক বানাবে। আমি বললাম, বেশ ভালো আইডিয়া। ট্যাকা এমনিতেই আপনের কাছে তেজপাতা। কিছু উড়াইলে ক্ষতি নাই কোনো!!!

পুরোটা গল্প আপনাদেরকে শুনিয়ে বিরক্ত করতে চাই না। তবে এই চরম রোমান্টিক গল্পের মূল আকর্ষণ শেষের দিকে। শেষটা এমন..........নায়কের হার্ট এ্যটাক হয়েছে। ডাক্তার বলেছে, এই হার্ট আর কোন কামের না। কুল্লে ফিনিস। এদিকে নায়িকা এই অবস্থা কোনক্রমেই মেনে নিতে পারছে না। নায়ক বিহীন তার জেবন অনেকটা ফিল্টার বিহীন বিড়ির মতো। তাই তার কঠিন সিদ্ধান্ত, সে তার হার্ট নায়ককে দান করবে। পরে অপারেশান করে তার হার্ট নায়কের শরীরে বসানো হয়।

এন্ডিং শুনে আমি প্রায় বাক্যহারা হয়ে গেলাম। এই পর্যায়ে কোন রকমে আমি আবুল মিয়াকে থামিয়ে দিয়ে বললাম, এইটা চরম রোমান্টিক হইলো কিভাবে?

আবুল মিয়ার সরল ব্যাখ্যা..........নায়িকা তার হার্ট দান করার মাধ্যমে নায়ককে বাচিয়ে তুললো। তারপরে তাদের মিলন হলো। তারা সুখে-শান্তিতে ঘর-সংসার করতে লাগলো!!!

আমি আৎকে উঠে বললাম, নায়ক মৃত নায়িকার ভুতের সাথে ঘর-সংসার করবে? এইটা ''চরম রোমান্টিক''? কি কন না কন। এইটাতো দেখি ''চরম হরর''!!!!! সামনে হ্যালোইন উৎসব আসতেছে। আপনে নিশ্চয়ই সেই উপলক্ষ্যে এইটা রিলিজ করবেন।

আবুল মিয়া মোটামুটি বিরক্ত হয়ে বললো, কি যে বলেন আর না বলেন!!! নায়িকা মরবে কেন? আজকাল কিডনি, লিভার, চক্ষু সবতেরই ট্রান্সপ্লান্ট হয়। তাইলে হার্ট হইতে অসুবিধা কি? আর ভাবতেছি হুমায়ুন আহমেদ তার অনেক নাটকের ব্যাকগ্রাউন্ডেই রবীন্দ্রনাথের গান বাজাইছে, আমার নাটকেও একটা বাজবে। ''চরম রোমান্টিক'' একটা গান।

গল্প এবং লেখকের অকাট্য যুক্তি শুনে শরীরে একটা শিহরণ জাগলো। বেচারা আসলে জানেই না যে, এই ক্ষেত্রে এখনও দিল্লী হনুজ দূর অস্ত!!! আমি নিশ্চিত, এই ধরনের নাটক দেশের কোন মানুষ কোন কালেই, কখনও দেখে নাই। বললাম, দারুণ হবে। এই নাটক সুপারহিট না হয়েই যায় না। তবে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। রাখবেন?

আবুল মিয়া তার আসন্ন নাটকের ভাইরালতায় আবেশিত হয়ে ঢুলু ঢুলু নয়নে হয়ে আমার দিকে ঝুকে এসে ফিস ফিস করে বললো, বলেন বলেন.........অবশ্যই রাখবো।

নায়ক-নায়িকার ঘর সংসার দেখানো পর্যন্ত যাওয়ার দরকার নাই। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রনাথের গান না, নায়ক-নায়িকার অপারেশানের পর পরই দর্শকদেরকে ব্যাকগ্রাউন্ডে ''ইন্নালিল্লাহে ওয়া-ইন্না ইলাইহে রাজেউন'' শুনায়ে নাটক শেষ করে দিয়েন, প্লিজ। আমিও আবুল মিয়ার দিকে ঝুকে ফিস ফিস করে বললাম!!!!


পুনশ্চঃ ভাবছি, এমন একটা প্রতিভার যথাযথ মুল্যায়ন না করলে অবিচার হয়। তাকে আমাদের এই প্ল্যাটফর্মের সন্ধান দিয়ে দেই। সে কবিতা-গল্প এখানে পোষ্ট করে তার প্রতিভাকে বিকশিত করুক। আপনারা কি বলেন?

ছবিসূত্র।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×