কি দিন আইলো, মানুষে আজকাল এফেয়ার এনিভার্সারি করে। মজাই লাগে, আবার জ্বলেও। আজকে আমার রুমমেট বললো যে, রাতে ফ্রী থাকতে, সারপ্রাইজ আছে। তো আমি সহ বাকী রুমমেটরা নানা জল্পনা কল্পনা করতেসি, ব্যপারটা কি? তখন আরেকজন বললো, আরে আজকে তো ওদের দুই বছর পূর্ণ হইসে, তাই পার্টি দিবে। আমরা তো খুশি যে রাতের খাওন ওদের উপরে দিয়া যাবে। তো সন্ধ্যাবেলায় এক ফ্রেন্ড বলল ওদের কিছু গিফ্ট দেয়া লাগবে। তখন আমরা যারা দাওয়াতি ছিলাম, তারা একজন একজন করে মার্কেটের দিকে যেতে লাগলাম। কারণ একসাথে সবাই মার্কেটে গেলে তো আর সারপ্রাই গিফ্ট দেয়া যাবে না। গিফ্ট কিনতে গিয়ে পড়লাম আরেক ফ্যাসাদে। বগুড়াতে কোন কিছু পছন্দ হয় না। অনেক ঘুরাঘুরি করে পরে কি আর করা, বডি স্প্রে ই কিনলাম। পরে সবাই একসাথে খাইতে গেলাম। গিয়া দেখলাম এলাহী কারবার। পোলাউ, মাংস, মাছ। অবশ্য হোস্টেলে থেকে এর চেয়ে বেশী আর কীই বা করা যায়। নাহ, মেয়েটা আজকে সারাদিন অনেক কষ্ট করসে। তো খাওয়ার পর আবার সবাইকে আইসক্রীম খাওয়াইলাম। পরে খানিক্ষণ গল্পগুজব করে বিদায় নিলাম। মজাই লাগল, সবাই মিলে একটা গেট টুগেদার হইল।
আসলে এফেয়ার দেইখা মাঝে মাঝে ভাল লাগে, আবার মাঝে মাঝে জ্বলে। খারাপ অর্থে জ্বলে না, এই একটু মাঝে মাঝে আফসোস লাগে। পরে আবার ফ্রেন্ডরা মিলে হেসে উড়াইয়া দেই।
হোস্টেল লাইফটা আসলে খারাপ না।সব ফ্রেন্ডরা মিলে একটা পরিবারের মতো। সবার ভাল লাগা, মন্দ লাগা , হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট নিয়েই আমাদের জীবন কাটে। মাঝে মাঝে আফসোস হয়, আর দুই বছরের মতো আছে। এরপর কে কোথায় চলে যাবে তার ঠিক ঠিকানা নাই। আশে পাশের পরিচিত মুখ গুলার দিকা তাকাইয়া মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ি, পরবর্তী জীবনে এই মুখগুলো না দেখে কেমনে থাকবো? কেমনে সময় কাটাবো? কাদের সাথে সব অনুভূতি শেয়ার করবো?
নাহ্, আর ভাবতে পারতেসি না.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



