somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারও বেডরুম নয় আপনি আপনার বেডরুম পাহারা দিচ্ছেন তো?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জঙ্গিবাদ , মৌলবাদ, সন্ত্রাসবাদ, যাই হোক, যারা এই রকম নাশকতা করছে তাদের বিচার কেন হচ্ছে না? জনাব হুমায়ুন আজাদ, রাজিব, অভিজিৎ হতে পারে তারা ভিন্নমতালম্বী তাদেরকে হত্যা করতে হবে কেন? তারাও তো হয়ত একদিন তোমাদের (হত্যাকারীরা) মতবাদের পক্ষে আসতে পারত। তাদের কে যে হত্যা করা হল তাতে তোমাদের (হত্যাকারীরা) মতবাদ কি প্রমানীত হচ্ছে?

বাক স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে সাগর-রুনি কে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হল অথচ আমাদের বেগম শেখ হাসিনা বলেছিলেন কারও বেডরুম পাহারা দিতে পারবেন না তিনি। কিন্তু পুলিশী নিরাপত্তা বেষ্টিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও একুশে বই মেলা চত্বরে নির্মম ভাবে মানুষ কুপিয়ে হত্যা করে তা কি আপনার পাহারার আওতায় পরে না? জানি আপনার আওতা কতটুকু। সারা দেশ জ্বলে যাবে, সাধারণ মানুষকে মারা হবে, সৃজনশীল ও মেধাবী মানুষ গুলো কে নির্মম ভাবে হত্যা করা হবে আর আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে আপনার গদি পাহারা দিবেন। কারও বেডরুম পাহারা দিতে হবে না আপনাকে, আপনি যদি নিজেকে সরকার বলে দাবি করেন তবে আপনাকে অবশ্যই দেশের জনগণের স্বাভাবিক জীবনের গ্যারান্টি দিতে হবে। না হলে আপনিও হয়ত এই নির্মমতার শিকার হতে পারেন! শঙ্কার কারণ হল আগে সাধারণ মানুষ এই নির্মমতার শিকার তারপর মেধাবী, সৃজনশীল, মুক্তমনা বুদ্ধিজীবীরা এর পর তো আপনাদের- ই পালা, তাই না?

হতে পারে এগুলো মৌলবাদীদের কাজ। কিন্তু কেন হচ্ছে এই নির্মম হত্যাকাণ্ড? কারণ খুবই পরিষ্কার রাজনৈতিক অস্থিতিশীলতা। ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় আসা এই অশুভ ও নগ্ন প্রতিযোগিতায় দেশের তথাকথিত রাজনৈতিক ব্যাক্তিদের বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এর অতি স্বেচ্ছাচারিতা ও বিরোধী বা ভিন্ন মত অনুসারীদের দমনের নামে মানবাধিকার লঙ্ঘন করে, বিনা বিচারে মানুষ হত্যা করে দেশে অরাজকতা সৃষ্টিই এর মূল কারণ। প্রায় এক দশক হল জনাব হুমায়ুন আজাদের উপর হামলাকারীদের কোন বিচার আজ পর্যন্ত হয়নি, সাগর রুনি হত্যাকারীদের বিচার হয়নি এরকম আরও অনেক হত্যা মামলা আছে যার কোন বিচার এখনও হয়নি। আর হত্যাকারীদের বিচার না হওয়া টাও এর কারণ। সব কিছুর মূলকারণ হচ্ছে অসুস্থ রাজনীতি।

আর তথাকথিত বুদ্ধিজীবী ও ক্ষমতাসীনদের পা চাটা গোলামদের বলছি, যার হারায় সেই বোঝে তার কত জ্বালা, কত কষ্ট, শুধু টকশোতে ক্ষমতাসীনদের দালালী করবেন না। এখানে কারও পক্ষ বা বিপক্ষে অবস্থান নেওয়ার কিছু নেই, সবাই আসুন ন্যায় বিচারের জন্য যার যার অবস্থান থেকে সরকারের উপর চাপ প্রয়োগ করি। আমরা যাদের কে হারিয়েছি তাদের হত্যাকাণ্ডের সুবিচার চাই এবং ভবিষ্যতে যেন আর একটিও এই রকম হত্যাকাণ্ড না ঘটে তার জন্য সোচ্চার হয়।

যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার তাদের জন্য মাগফিরাত কামনা করছি আর তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা তাঁদের স্বজনদের হারিয়েছেন প্লিস আপনারা শুধু মৌলবাদ, জঙ্গিবাদ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে সরকার ও প্রশাসনকে ছাড় দিবেন না। আপনারা ন্যায় বিচার প্রার্থী হউন আমরা আপনাদের সাথেই আছি। সরকার জঙ্গিবাদ বলে আজও জনাব হুমায়ুন আজাদ সহ জাতীয় ব্যক্তিত্বদের হত্যাকারীদের কোন বিচার করেনি। এসবই তাদের ভাঁওতাবাজি আর নোংরা রাজনীতির অংশ। বিষয়টি এমন হয়ে দাড়িয়েছে যে, জঙ্গিবাদের শিকার এই নির্মম হত্যাকাণ্ডের কোন বিচার নাই। দেশ কি তাহলে জঙ্গিদের হাতে চলে গেছে? সরকারের নিয়ন্ত্রণে কি দেশ নেই? না থাকলে এই সরকার দিয়ে কি হবে? জঙ্গিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। শুধু ফাঁকা আর বেফাঁস বুলি শুনতে পারছি আমরা আর দেখছি ভিন্ন মত ও বিরোধীদের উপর জেল জুলুম ও মানবাধিকার লঙ্ঘন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে না পারলে যে, আফগানিস্তানের মত বিদেশীদের হস্তক্ষেপ হবে না তার কি গ্যারান্টি আছে? তখন কিন্তু রাজনীতিবিদ আপনাদেরও নিস্তার থাকবে না।
আসুন আমরা সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই এবং সরকারকে বাধ্য করি সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×