
মাঝে মধ্যে বিভিন্ন দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন উন্নত দেশগুলো তাঁদের দেশের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমনের জন্য জরুরী সতর্ক সংকেত জারি করে। এই গত দুই দিন আগেও যুক্তরাষ্ট্র আবার তাঁদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে জরুরী সতর্কতা জারি করেছে। উল্লেখিত চারটি দেশ সামাজিক ও নৈতিক ভাবে তাঁদের দেশের জনগণকে সব সময় ইতিবাচক শিক্ষা বা নৈতিকতার শিক্ষা দেয়। কিন্তু তাঁদের জনগণকে শুধু বাংলাদেশ এবং এইরকম অনিরাপদ দেশ ভ্রমণে প্রথম থেকেই নেতিবাচক ধারণা বা শিক্ষা দিয়ে থাকে। কারণ তারা চাই তাঁদের দেশের জনগণ যেন সরল বিশ্বাসে অন্যের কাছে না ঠকে। এর জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা নেতিবাচক বৈ ইতিবাচক নয়। যার ফলে বিশ্বে বাংলাদেশ বিদেশী পর্যাটকদের জন্য বিপদজনক বদ্বীপ হিসেবে পরিগণিত।
সম্ভবত ২০০৪-২০০৫ সালের দিকের একটি ঘটনা। ঢাকা লালবাগ কেল্লা দর্শনে গিয়েছিল এক মার্কিন নাগরিক। সেখানে এক বাদাম বিক্রেতার কাছ থেকে ১৫ টাকার বাদাম কিনেছিল সেই মার্কিন পর্যাটক। বাদাম বিক্রেতাকে সে ৫০ টাকার নোট দিলে বিক্রেতা তাকে আর কোন টাকা ফেরত না দিয়ে চলে যাচ্ছিল। ঐ মার্কিন নাগরিক তার অতিরিক্ত টাকা ফেরত চাইলে বাদাম বিক্রেতা তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। টাকা ফেরত না দেওয়ায় বিদেশী বেচারা ভীষণ ক্ষেপে গিয়ে ইয়া বিশাল বড় এক থাবা দিয়ে অনেক গুলো বাদাম নিয়ে নেয়। এই নিয়ে বাদাম বিক্রেতার সাথে ধস্তাধস্তি দেখে সেখানে অনেক মানুষ জমা হয়। এক পর্যায়ে আমার এক সাংবাদিক বন্ধু সেই বাদাম বিক্রেতাকে জিজ্ঞেস করে কেন বাকী টাকা ফেরত দেওনি? তার সরল উত্তর ছিল সে বিদেশী আরত কোন দিন আইবনা না আর আমার বাদামও কিনবে না। তাই!!!!!!!!!
চলবে------
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৮ ভোর ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




