somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদ্যুৎ
আমি মানুষ- ই থাকতে চাই - বিদ্যুৎ; কবি, লেখক, কলামিস্ট আর ব্লগিং তো করিই সব সময়।

প্রবাসীদের দুঃখ!

০২ রা আগস্ট, ২০২০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বে এখনও অনেক দেশ আছে যারা বাংলাদেশ সম্পর্কে খুব একটা জানেনা। মাঝে মধ্যে কিছু নেতিবাচক শিরোনামে বিশ্বগণমাধ্যমে বাংলাদেশের নাম আসে। এতে বহির্বিশ্বে যারা বাংলাদেশকে চেনে তার অধিকাংশ চেনে নেতিবাচক বাংলাদেশ। তারপরও বিশ্বে উন্নত দেশে বাংলাদেশী শ্রমিকের বেশ কদর কারণ সস্তা শ্রম, কর্মঠ কর্মী। স্বাভাবিক ভাবেই প্রবাসীরা দেশে মুদ্রা পাঠায় কারণ মাতৃভূমি প্রবাসীদের শেষ কথা। নাড়ীর টান, মাটির টান, ফেলে আসা শৈশব আর ফিরে জন্মভুমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগের আশা। প্রবাসীদের এই প্রবল দেশপ্রেমকে দুর্বলতা মনে করে এই অবৈধ সরকার।
অবৈধ সরকার ঘোষনা করেছে, যেকোন প্রবাসী বাংলাদেশ থেকে প্রবাসে যেতে হলে অবশ্যই করোনা টেষ্ট ও করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে। আর তার জন্য প্রবাসীকে ৩৫০০ টাকা ফি প্রদান করতে হবে। কিন্তু দেশের যেকোন জনগন করোনা টেস্ট করতে লাগে ২০০ টাকা। যদিও বিশ্বে অন্যান্য দেশে করোনা টেস্ট ফ্রি। আর প্রবাসীদের লাগবে ৩৫০০ টাকা আমার প্রশ্ন হচ্ছে প্রবাসীদের উপরে এতো জুলুম কেনো? প্রবাসীরা কি দেশের নাগরিক না? তাহলে তাদের কেনো অতিরিক্ত টাকা দিতে হবে? সরকারের উচিত ছিল এই টাকা সরকারের বহন করা। কিন্তু তারা তো বৈধ সরকার না, তাই এতো জুলুম। দেশের সব সেক্টর যখন বসে গেছে তখন এই প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। বিগত ৬ মাস প্রবাসীরা দেশে রেকর্ড পরিমাণ মুদ্রা পাঠিয়েছে, তাও আবার অনেকাংশে ত্রাণ তৎপরতার জন্য। তারপরেও কেনো প্রবাসীদের উপর এতো বড় একটা বাড়তি চাপ। এই টাকা দিয়ে অবৈধ সরকার চোর ও দুর্নীতিবাজ লালন পালন করছে। আবার টেস্ট নিয়েও বিড়ম্বনার শেষ নেই। কথায় আছে, গাঁয়ে মানেনা আপনি মোড়ল! বাংলাদেশ দেশ থেকে করোনা টেস্টের সনদ কোন দেশেই গ্রহণ করছেনা কারণ সব ভুয়া সনদ। কিছুদিন আগে ইটালিতে বাংলাদেশী যাত্রীদের নামতেই দেয়নি। সরাসরি ফেরত পাঠিয়েছে। লন্ডনে কাতার এয়ার থেকে তিন বাংলাদেশী যাত্রী ফেরত কারণ বাংলাদেশী কোন সনদ কেউ বিশ্বাস করেনা এবং গ্রহণ করেনা। এরই মধ্যে শাজাহান খানের মেয়ে করোনা হওয়ায় ভাল চিকিৎসার জন্য লন্ডন পাঠাতে চেয়েছিল। সেখানেও প্রভাব খাটিয়ে ভুয়া সনদ তৈরি করে দেশ ত্যাগ করতে চেয়েছিল কিন্তু আন্তঃকন্দলের কারণে বিষয়টি ফাঁস হয়ে যায়। হায়রে দেশর অবস্থা!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২০ রাত ২:০৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×