somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়, বৃষ্টি আর আমি

২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ পুরো অন্ধকার হয়ে আসছে, চমকে উঠলাম বাতাসে আমার ঘরের জানালাটা ধাম করে বাড়ি খাবার শব্দে। তাড়াতাড়ি মাথা বের করে দেখার চেষ্টা করলাম মাঠে কেউ নামলো কিনা। হুমম... কেউ এখনো আসেনি, কিন্তু কাউকে না কাউকে আসতেই হবে। কেউ না আসলে আমাকেই যেতে হবে, ভালো কাজে বাধা আসবেই। যদি বাধাই না আসে তাহলে সেই কাজ ভালো না হবার সম্ভাবনাই বেশি, তাই আম্মুর বকায় কান না দিয়ে আমিই বের হলাম। তুমুল বৃষ্টির মধ্যেই দৌড় দিয়ে মাঠে গিয়ে গাছের নিচে দাড়ালাম। ৫ মিনিটের মধ্যেই সবাই হাজির। প্যান্টটা পায়ের কাছে একটু গুটিয়ে নিয়ে সবাই শুরু করলাম ফুটবল খেলা। অবিরাম বৃষ্টি, বিকট শব্দের বাজ, কাদায় থকথকে মাঠ, কোনোকিছুই থামাতে পারেনি আমাদের, সারা গায়ে কাদা মেখে, আছাড় খেয়ে কাদা খেয়ে খেলে গেছি যতক্ষন পেরেছি। হয়তো বয়সটাই এমন, কোনকিছু কেয়ার করার সময় কোথায় আমাদের?

আমি সবসময় জানতাম আমি বৃষ্টি পাগল মানুষদের একজন। আমার এই Rainmania'র শুরু কবে আমি নিজেও জানিনা। কেউ যদি আমাকে প্রশ্ন করে আমার সবচেয়ে পছন্দের কাজ কোনটা, আমি বলবো অবিরাম বৃষ্টির মধ্যে রিকশার হুড ফেলে ঘুরে বেড়ানো।শুধু আমিই না, এমন অনেক মানুষকে পাওয়া যাবে যারা এই কাজ করতে পছন্দ করবেন। কিন্তু সময় এমন একটা আজব জিনিস যা সবকিছু বদলে দেয়। সময়ের সাথে সাথে আমিও বদলে যেতে থাকলাম। ইউনিভারসিটিতে যাবার সময় বৃষ্টি হলে মাঝেমাঝে মনেহতো....আরে বৃষ্টি আসার আর টাইম পেলনা! আমার স্টুডেন্টকে পড়াতে যাব, আর তখনই বৃষ্টি। আমি ছাতা দু'চোখে দেখতে পারিনা (আসলে দু'চোখেই দেখতে পাই, কিন্তু ছাতা আমার সহ্যই হয়না), তাই ছাতা নেয়ার প্রশ্নই ওঠেনা। এভাবেই আমার Rainmania আস্তে আস্তে কমে আসতে লাগল।

মোবাইল ফোনের আলার্মে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, মেজাজটাই খিচড়ে গেল। এই ঠান্ডার মধ্যে এখন ক্লাসে যেতে হবে বৃষ্টিতে ভিজে। আর এখানে বৃষ্টির সময় কোথাও দাড়ানো যায়না, কারন এইখানে বাংলাদেশের মতো বৃষ্টির সময় কেউ কোথাও দাড়িয়ে থাকেনা। নির্বিকার হয়ে সবাই হেটে যেতে থাকে বৃষ্টিতে। ঠান্ডার মধ্যে বৃষ্টি যে কি ভয়াবহ তা হয়তো শুধু এখানে আসলেই বোঝা যাবে। ক্লাসে যাবার আগে আমার ল্যাপটপে BBC'র website থেকে weather forecast টা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল। Heavy shower তো আছেই তার উপর বাড়তি যন্ত্রনা হিসেবে temperature টাও negative। এই ছিল আমার কপালে! কি আর করা... আগাগোড়া প্যাকেট হয়ে বের হলাম ক্লাস করতে। মাথায় হুড দিয়ে সাবধানে বের হই যাতে বৃষ্টিতে ভিজে না যাই, বাস স্টেশনে বসে বাসের জন্য অপেক্ষা করতে করতেই মনে হয়ে গেল আমার সেই দিনগুলোর কথা। এ আমি কোন জায়গায় এলাম যেখানে আমার বৃষ্টি ভালো লাগেনা! আসলে বদলে গেছে কি? সময়, বৃষ্টি, না আমি? নাকি সবকিছুই?

~বিদঘুটে
২৬/১০/২০০৮
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×