somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন আর এখন.....

৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা কলেজে পড়ার সময় দেখতাম কলেজের গেটের ওপরে বড় বড় করে লেখা আছে "KNOW THYSELF"। তখন এইসবে পাত্তা দিতামনা, নিজেকে জানার আবার কি আছে? আমাকে আমার চেয়ে ভালো আর কে চেনে? কিন্তু এখন মনেহয় যে আসলেই নিজেকে জানার দরকার আছে। আমি নিজের ব্যাপারে যতটুকু জানি বলে ভাবতাম, আসলে আমি তার চেয়েও কম জানি। যেমন, গ্লাসগো আসার আগে আমি ভাবতাম আমার প্রিয় খাবার হচ্ছে Helvetia'র Chicken broast আর American Burger'র Double Cheese beef burger। কিন্তু না, এখানে এসে বুঝলাম আমার প্রিয় খাবার হচ্ছে ডাল আর আলুভর্তা দিয়ে ভাত! ডাল-ভাত খাবার জন্য আমি মাইনাস পাঁচ ডিগ্রির মধ্যেও বাসে করে আরেকজনের বাসায় যেতে রাজি আছি। অথচ আগে আমার বাসায় ডাল-আলুভর্তা-ভাত মেনুতে থাকলে আমি দুধভাত খেয়ে ফেলতাম। এজন্যই হয়ত কথায় বলে যে ঠ্যালার নাম বাবাজি। ঠ্যালায় পড়েই মনেহয় আমি যত তাড়াতাড়ি সম্ভব ডাল রান্না শিখে ফেললাম।

শুধু তাই নয়, নিজের ব্যাপারে এমন অনেক কিছুই আমি আবিষ্কার করছি যা আমি আগে জানতাম না। জানতাম না আমার প্রিয় বাহন হচ্ছে রিকশা, জানতাম না আমি শীতের চেয়ে গরম বেশী পছন্দ করি, জানতাম না আমিও নিজের দেশের কথা ভেবে মন খারাপ করতে পারি। যতক্ষণ দেশে ছিলাম ততক্ষণ আসলে বুঝিনি, যতই লোডশেডিং হোক, যতই গরম পড়ুক, যতই ট্রাফিক জ্যাম লাগুক, নিজের দেশ হচ্ছে নিজের দেশ। আশেপাশের যা কিছু আছে সবই আমার নিজের।

এখানে এসে আমার দৃষ্টিভঙির পরিবর্তন এসেছে, দুই দেশের পার্থক্য আমার চোখে পড়েছে। জাতি হিসেবে আমাদের যতই গর্ব থাকনা কেন, আমরা কিন্তু একটা জায়গায় গিয়ে থমকে আছি। আমাদের এগিয়ে যাওয়া উচিত কিন্তু আমরা জানিনা কিভাবে। এমনকি এই প্যাঁচের মধ্যে আমরা কেন পড়লাম এইটা নিয়েও অনেকেই অনেক রকম হৈচৈ করেন, কিন্তু প্যাঁচ খোলার চেষ্টা কেউ করেনা, হয়ত করলেও কাজ হচ্ছেনা।

বড় কোন উদাহরনে না গিয়ে আমি বরং ছোট কিছু উদাহরন দেই। দেশের রাস্তাঘাটের একটা পরিচিত দৃশ্য হচ্ছে এখানে সেখানে ময়লা, লোকজন এখানে সেখানে 'পিচিক' করে থুথু ফেলছেন নির্বিকার ভঙিতে। আমরা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাই। বাংলাদেশ থেকে বাইরের দেশগুলোতে (উন্নত দেশগুলো) গেলে প্রথমেই চোখে পড়ে এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকগুলো। এখানে কেউ রাস্তায় থুথু ফেললে মোটামুটি "খবর আছে"। ধরতে পারলেই ৫০ পাউন্ড জরিমানা। কিন্তু ব্যাপারটা আসলে জরিমানার না, সচেতনতার। আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে খুব সহজেই এই সমস্যা এড়িয়ে চলা যায়। এখন কথা হচ্ছে, আমাদের জন্য কাজটা একটু কঠিন। কারন, আমরা সবাই একটু 'ঘাড়ত্যাড়া' ধরনের, এটা আমরা জানি, এবং সেই অনুযায়ী কাজও করি। এজন্য যদি আগামীকাল থেকে সরকারীভাবে এমন নিয়মও করা হয় যে কেউ রাস্তাঘাট ময়লা করলে ততক্ষনাৎ ৫০০ টাকা জরিমানা, আমি নিজেও হয়তো ঘাড়ত্যাড়ামি করে বলব "এই সরকার একটু বেশী বাড়াবাড়ি করতেসে, আমার যেখানে ইচ্ছা আমি থুথু ফেলুম, কার বাপের কি? এই নিয়মের বেল নাই"। বলে হয়ত ইচ্ছা করেই এদিক সেদিক একগাদা থুথু ফেলবো, আমরা তো এমনই। এজন্য আমার মনেহয় আমাদের উচিত অন্তত আমরা না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন পারে সেদিকে লক্ষ্য রাখা। ছোট থেকেই তাদেরকে এসব শিখিয়ে ফেলা উচিৎ। কিন্তু কে শেখাবে? আমরা নিজেরা হয়ত সবাইকে শেখাতে পারবনা, কিন্তু কেউ না কেউ তো নিশ্চয়ই আছেন যারা পারবেন সবার কাছে এই ছোট বিষয়গুলো ছড়িয়ে দিতে। কিন্তু তারা কি এই ব্যাপারটাকে গুরুত্ব দেবেন? হুমম..... আমি জানি না।

এইমাত্র টের পেলাম যে এইসব নিয়ে আমি আগে কখনো ভাবিনি, এটাই হয়ত আমার পরিবর্তন, তখন আর এখন........

বি: দ্র: মাঝখানে কিছু ক্ষেত্রে লেখার ভাষা আর নিয়মিত কথার ভাষা মিশে গেছে, যেটা আমার ঘাড়ত্যাড়া ভাষা। এই মিশ্রন নিশ্চয়ই দূষণীয় নয়।

~বিদঘুটে
৩০/১০/০৮
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪০
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×