কপি-পেস্ট_13_নরোত্তমদাস
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নরোত্তমদাস-১
ঠাকুর বৈষ্ণবগণ!
করি এই নিবেদন,
মো বড় অধম দুরাচার।
দারুণ সংসার-নিধি,
তাহে ডুবাইল বিধি,
কেশে ধরি' মোরে কর পার।।
বিধি বড় বলবান,
না শুনে ধরমজ্ঞান,
সদাই করমপাশে বান্ধে।
না দেখি তারণলেশ,
যত দেখি সব ক্লেশ,
অনাথ কাতরে তেঁই কান্দে।।
কাম, ক্রোধ, লোভ, মোহ
মদ অভিমান সহ,
আপন আপন স্থানে টানে।
ঐছন আমার মন,
ফিরে যেন অন্ধজন,
সুপথ বিপথ নাহি জানে।।
না লইনু সৎ মত,
অসতে মজিল চিত,
তুঁয়া পায়ে না করিনু আশ।
নরোত্তমদাসে কয়,
দেখি শুনি লাগে ভয়,
তরাইয়া লহ নিজ পাশ।
নরোত্তমদাস-২
হরি হরি! বিফলে জনম গোঙাইনু।
মনুষ্যজনম পাইয়া,
রাধাকৃষ্ণ না ভজিয়া,
জানিয়া শুনিয়া বিষ খাইনু।।
গোলোকের প্রেমধন,
হরিনাম সংকীর্তন,
রতি না জন্মিল কেন তায়।
সংসার-বিষানলে,
দিবানিশি হিয়া জ্বলে,
জুড়াইতে না কৈনু উপায়।।
ব্রজেন্দ্রনন্দন যেই,
শচীসূত হৈল সেই,
বলরাম হইল নিতাই।
দীনহীন যত ছিল,
হরিনামে উদ্ধারিল,
তা'র সাক্ষী জগাই-মাধাই।।
হা প্রভু নন্দসূত,
বৃষভানুসুতাযুত,
করুণা করহ এইবার।
নরোত্তমদাসে কয়,
না ঠেলিহ রাঙা পায়,
তোমা বিনা কে আছে আমার।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন