somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বগতোক্তি_1

৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো কোনো দিন আসে ঝলমলে আলোয় নিজেকে মুড়িয়ে নিয়ে, সদ্যমাখানো ঝালমুড়ির মতোন অথবা নতুন নোটের মতোন মচমচে মুড়মুড়ে হ'য়ে; কড়া মাড়ের ইস্তিরি করা শাড়ির মতোন। ওরকম দিনগুলোতে রোদে পুড়ে ভাজা ভাজা হ'তেও কিরকম যেন ভালো লাগে, অন্যায্যভাবে সব্বাইকে খুউব আপন মনে হ'তে থাকে, খালি পেটে সিগ্রেট খেলেও বুক জ্বালাপোড়া করেনা- এবং সবচে' খারাপ যেটা হয়; নিজের খোলনলচে পাল্টে ফেলতে ইচ্ছে করে। বিশ্বাস ক'রতে ইচ্ছে হয় অ্যালকোহল ছেড়ে দেয়াটা আদতে খুবই মামুলি ব্যাপার, চাইলে সেই মুহূর্ত থেকেই আড়ি হ'তে পারে। হুট ক'রে ম'রে-ট'রে যাবার আগেই মৃত্যুপথযাত্রী বাবার সাথে কোমল স্বরে দু-চারটে বাক্যবিনিময় করা উচিত বলে ভ্রম হ'তে থাকে- বাবার বিস্ময়ের বহিঃপ্রকাশ যদি বিব্রতকররকমের জোরালো না হয় চাই কি আরেকধাপ এগোনোও যেতে পারে; ভাবি। এগিয়ে একসাথে রাতের খাবারটা খেলাম হয়তো গল্প করতে করতে। মোট কথা, থেকে থেকে কেবলই মনে হ'তে থাকে চমৎকার সেই সময়টির সাথে সত্যিকারের আমার সহাবস্থান কেবল অশোভনই নয়, কদর্যরকমের দৃষ্টিকটু। বদলে যেতে হবে, বদলানো জরুরী! এখুনি মোক্ষম সময়- মনে হ'তে থাকে। ভেজাল মোমের মতোন দ্রুত পুড়ে যেতে থাকে অন্তর্গত পাপরাশি; প্রতি পলে আমি পূর্বমুহূর্তের চাইতে পবিত্রতর হ'য়ে উঠতে থাকি- পূণ্যবৃষ্টিস্নানে যেমন শুদ্ধ হ'য়ে ওঠে লালচে ধূলোর আস্তর জমা একদাসবুজ গাছ...

ফোন করি। রিং হ'তে হ'তেই বুঝে ফেলতে থাকি আমার বানোয়াট ভালোমানুষীর মেয়াদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে; ক্রমশ বেরিয়ে পড়ছে দাঁতাল শূয়োরের শুভ্র সফেদ দাঁত। শূয়োরের গলায় স্বর ফোটে না। সংযোগ বিচ্ছিন্ন হবার আগে দূর্বলস্বরে হ্যালো শোনা বার কয়েক।

গলাটা ভেজানো দরকার; শূয়োর ভাবে। যা বিশ্রী গরম আজ...
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×