অনেকদিন জেনে এসেছি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সে অবধি বুঝতে চেষ্টা করেছি এত খুশির এতে আছেটা কী? প্যাকেজনাটকনির্মাতা, হোটেলমালিক, পরিধেয়বস্ত্রব্যবসায়ী এবং পকেটমারদের খুশি হবার সঙ্গত কারণ আঁতিপাতি করে খুঁজে বের করতে হয়নি, সহজেই বুঝতে পেরেছি। কিন্তু শ্রমজীবী এবং অল্প বেতনভূক চাকুরেদের ঈদের আনন্দে উদ্বেল হয়ে পরার কোন কারণ আমি আজো বুঝে উঠতে পারিনা। পোষ্যদের নানান আবদার মিটাতে গিয়ে তাদের জান যেখানে জেরবার হয়ে যাবার কথা- সেখানে তাদেরকে দেখা যায় বউ-বাচ্চাসহ শপিং মলগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢু মেরে বেড়াতে; বলাই বাহুল্য, দিব্যি হাসিমুখে! প্রিয়জনদের প্রত্যাশাপূরণের জন্য সামর্থ্যের সর্বশেষ বিন্দু পর্যন্ত কিংবা ক্ষেত্রবিশেষে তারচেয়েও বেশিকিছু করতে পারার মধ্যে হয়তো খুবই আনন্দদায়ক কিছু থেকে থাকবে। তবে আমার মনে হয় আমাদের সুখী হবার সামর্থ্য অসাধারণ। ঈদ এরই আরেকটি প্রমাণ।
স্বগতোক্তি_2
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।